নজরবন্দি ব্যুরোঃ ন’সেকেন্ডে ধ্বংস হল ৯ বছরের আইনি লড়াই, তিল তিল করে গড়ে তুলতে সময় লাগে অনেকগুলো দিন আর সেই জিনিস ভেঙে ফেলতে সময় লাগে না কয়েক সেকেন্ডও। আজ বরিবার আবারও সেই প্রমাণ পেলো দেশবাসী। ভারতে এই প্রথমবার এত বড় কোনও বিল্ডিং ভেঙে ফেলা হল। দুপুর আড়াইয়েয় ধ্বংস হয়ে গেল নয়ডার বুকে মাথা উঁচু করে দাঁড়ানো সেই যমজ অট্টালিকা। যার জন্ম— ২০১২, মৃত্যু— ২৮ অগস্ট ২০২২। মৃত্যুর সময় মাত্র ন’সেকেন্ড, তারপর সব শেষ।
আরও পড়ুনঃ আর মাত্র দেড় ঘন্টা পর বিস্ফোরণ টুইন টাওয়ারে, কিসের সাক্ষী থাকতে চলেছে দেশবাসী?


বর্তমানে গোটা দেশের নজর নয়ডার সেক্টর ৯৩ এ-র টুইন টাওয়ারে। দীর্ঘ ৯ বছরের মামলা। অবশেষে আজ, রবিবার দুপুরে ধ্বংস করে ফেলা হল নয়ডার টুইন টাওয়ার। বেআইনি নির্মাঁণের অভিযোগেই ২০২১ সালে সুপ্রিম কোর্টের তরফে নয়ডার এই বিশাল ইমারত ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। মাত্র ৯ সেকেন্ডের মধ্যেই ৩৭০০ কেজি বিস্ফোরক দিয়ে কুতুব মিনারের থেকেও বেশি উচ্চতার এই টুইন টাওয়ার ভেঙে ফেলা হল।

এই টুইন টাওয়ার ভাঙতে খরচ হবে ২০ কোটি টাকা। এর মধ্যে ৫ কোটি টাকা দেবে নির্মাণকারী সংস্থা, বাকি ১৫ কোটি টাকা ধ্বংসাবশেষ বিক্রি করে তোলা হবে বলে জানা গিয়েছে। দীর্ঘ ১০ বছর ধরে একটু একটু করে তৈরি হওয়া সেই গগনচুম্বী যমজ অট্টালিকা এখন অতীত। কয়েক মিনিট আগেই তারা অতীত হয়ে গিয়েছে গোটা নয়়ডা, এমনকি গোটা দেশবাসীর কাছে।
Another twin tower goes down in history. #SupertechTwinTowers in Noida demolished in 9 seconds. pic.twitter.com/QvDnfDIqOP
Related Newsশুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে খুন, ঘটনাস্থলেই মৃত চন্দ্রনাথ রথপালাবদলের পর বড় পদক্ষেপ! অস্ত্র মামলায় গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলার— Sreyashi Dey (@SreyashiDey) August 28, 2022
নয়ডার বুকে মাথা উঁচু করে দাঁড়ানো সেই যমজ অট্টালিকাকে অবলীলায় মাটিতে মিশিয়ে দেওয়া হল। দুই যমজের কংক্রিটের ‘দেহাবশেষ’ ছড়িয়েছিটিয়ে পড়ে রয়েছে। তিন মাস ধরে ‘সৎকারের’ কাজ চলবে এই যমজ অট্টালিকার। নির্মাণের শুরু থেকেই বিতর্ক সঙ্গী ছিল নয়ডার এই যমজ অট্টালিকার। মাটিতে মিশে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই বিতর্কেরও অবসান হল। ২০০৫-এ সেক্টর ৯৩এ-তে ১৪টি অট্টালিকা বানানোর অনুমতি পেয়েছিল সুপারটেক নির্মাণ সংস্থা। অট্টালিকাগুলির উচ্চতা ৩৭ মিটারের মধ্যে হতে হবে, এমন নির্দেশ দিয়েছিল নয়ডা প্রশাসন।
#WATCH | Cloud of dust engulfs the area after the demolition of #SupertechTwinTowers in Noida, UP pic.twitter.com/U9Q0mtwe3r
— ANI (@ANI) August 28, 2022
সময় লাগল ৯ সেকেন্ডেরও কম সময়ে। সুপ্রিম কোর্টের নির্দেশে চোখের সামনেই ভেঙে পড়ল অট্টালিকা দুটো। টিভির পর্দায় এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল গোটা দেশ। একটি সুইচ টিপেই এই কাজ করা হল। আর তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল নয়ডার টুইন টাওয়ার। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই ধুলোর ঝড়ে ঢেকে গেল গোটা এলাকা। নিমেষে গুঁড়িয়ে গেল এই দুই বহুতল। এই টাওয়ারের সামনে ভিড় করেছিলেন উৎসুক জনতা। ১৫ মিনিট আগেই এই এলাকার যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
ন’সেকেন্ডে ধ্বংস হল ৯ বছরের আইনি লড়াই, ৪০ তলা জোড়া অট্টালিকার মহাপতন

২০১২-র ডিসেম্বর থেকে এই যমজ অট্টালিকা নিয়ে আইনি লড়াই শুরু হয়েছিল। ইলাহাবাদ হাইকোর্ট ঘুরে সুপ্রিম কোর্টে সেই মামলা পৌঁছয়। অবশেষে যমজ অট্টালিকা ভাঙার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। দীর্ঘ আইনি লড়াইয়ের জটে আটকে ছিল এই দুই টাওয়ার ভাঙার কাজ। প্রথমে এলাহাবাদ হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট ভেঙে ফেলার পক্ষেই রায় দেয়। তার পরই তোড়জোড় শুরু হয় এই টাওয়ার ভাঙার কাজ।









