সম্পত্তি গোপন ও কর ফাঁকি! আড়াই বছরের জেল হল বরিস বেকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টেনিস জগতের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়দের দলে তিনি পড়েন। তাঁর নাম এখনও টেনিস জগত তো বটেই, এমনকি সাধারণ মানুষও এক ডাকে চিনতে পারেন। সেই বিরল প্রতিভার অধিকারী প্রাক্তন টেনিস তারকা বরিস বেকারকে যেতে হল কারাগারের পিছনে। আগামী আড়াই বছর তাঁকে কাটাতে হবে সেখানে।

আরও পড়ুনঃ আসছে চতুর্থ ঢেউ? দেশের একাধিক রাজ্যে বাড়ছে সংক্রমণ

ব্রিটেনের আদালত তাঁকে এই সাজা দিয়েছে। ৫৪ বছরের বরিসকে ঋণ পরিশোধ না করার জন্য, সম্পত্তি গোপন ও কর ফাঁকি দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। এটা ঘটনা, ২০১৭ সালে বরিস বেকার নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন।

আড়াই বছরের জেল হল বরিস বেকারের

শুক্রবার দেউলিয়া আইনের অধীনে চারটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন বেকার। তাঁর বিরুদ্ধে ভারতীয় মুদ্রায় ২৪ কোটিরও বেশি অর্থ জালিয়াতির অভিযোগ ছিল। ব্রিটেনের নিয়ম অনুসারে এপ্রিল মাসের শুরুতেই চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় বরিসকে।

আড়াই বছরের জেল হল বরিস বেকারের

যার মধ্যে ছিল দেউলিয়া ঘোষণার পরে তিনি তাঁর সম্পদ প্রকাশ করেননি। শুধু তাই নয়, অর্থ অন্যত্র সরিয়ে দিয়েছিলেন। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টের বিচারক ডেবোরাহ টেলর রায় দেবার সময় বলেছেন, “উল্লেখযোগ্য বিষয় হল, আপনি কখনও আপনার অপরাধের জন্য অনুশোচনা করেননি।

আড়াই বছরের জেল হল বরিস বেকারের

সম্পত্তি গোপন ও কর ফাঁকি! আড়াই বছরের জেল হল বরিস বেকারের

অপরাধ স্বীকারও করেননি। আপনার স্বভাবে কখনও নম্রতাও প্রকাশ পায়নি।” বিচারক আরও জানিয়েছেন, আড়াই বছরের মধ্যে অর্ধেক সময় কিংবদন্তি টেনিস তারকাকে জেলে বন্দি অবস্থাতেই থাকতে হবে। বাকিটা কাটাবেন লাইসেন্সে। এই সাজা ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন বরিসের ছেলে নোয়া। তাছাড়া ছিলেন বান্ধবী লিলিয়ান দে কার্ভালহো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত