Covid Update: আসছে চতুর্থ ঢেউ? দেশের একাধিক রাজ্যে বাড়ছে সংক্রমণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আসছে চতুর্থ ঢেউ? দেশের একাধিক রাজ্যে সংক্রমণ বাড়ছে।গত কয়েকদিন দেশের একাধিক রাজ্যে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাথাচাড়া দিয়েছে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা। রাজধানী দিল্লিতে বেড়েই চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা।

আরও পড়ুনঃ কালবৈশাখীর তাণ্ডব, ঝড়ে লণ্ডভণ্ড একাধিক এলাকা, উপড়ে পড়েছে গাছ

তবে সেই তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে বাংলার কোভিড গ্রাফ। যদিও গত ২৪ ঘণ্টায় সামান্য বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও।শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৬৮৮ জন।

আসছে চতুর্থ ঢেউ?
আসছে চতুর্থ ঢেউ?

শুক্রবারের তুলনায় যা খানিকটা বেশি। শুধু দিল্লিতেই আক্রান্ত ১,৬০৭ জন। মহারাষ্ট্রেও সংক্রমণ বাড়ছে। বর্তমানে অ্যাকটিভ কেস ১৮ হাজার ৬৮৪। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার আপাতত ০.০৪ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ০.৭৪ শতাংশ।

আসছে চতুর্থ ঢেউ?

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৫০ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৮০৩। অপর দিকে চলতি মাসের প্রায় গোড়া থেকেই বাংলা করোনায় মৃত্যুহীন। গত ২৪ ঘণ্টাতেও তার ব্যতিক্রম হল না।

আসছে চতুর্থ ঢেউ?

রাজ্যে করোনায় কেউ প্রাণ হারাননি। তবে এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২০১ জন। রাজ্যের মৃত্যুর হার বর্তমানে ১.০৫ শতাংশ।

আসছে চতুর্থ ঢেউ? দেশের একাধিক রাজ্যে বাড়ছে সংক্রমণ

কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ১২ হাজার ১৭৪ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৫০ লক্ষ ৪১ হাজার ৮২৫টি নমুনা পরীক্ষা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত