করোনাকালে নতুন আতঙ্ক, হদিশ মিলল ‘ব্ল্যাক ফাঙ্গাসের’।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার দ্বিতীয় ধাক্কায় কার্যত থমকে গেছে জীবন যাত্রা। প্রতিদিন বাড়ছে সংক্রমণ। বাড়ছে মৃত্যুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল সরকার, প্রশাসন। এর মধ্যেই এক নতুন আতঙ্কের আবির্ভাব। হদিশ মিলল ‘ব্ল্যাক ফাঙ্গাসের’। জানা গিয়েছে, বিহার ও ঝাড়খণ্ড আসা তিনজিন ব্যক্তির শরীরে মিলেছে এই ভয়ানক মারণ ছত্রাকের হদিশ।

আরও পড়ুনঃ জুন মাসে হচ্ছে না পরীক্ষা, আপাতত স্থগিত করা হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক।

সূত্রের খবর, বিহার থেকে ১জন ও ঝাড়খণ্ড থেকে ২জন ব্যক্তি চিকিৎসা করাতে এ রাজ্যে আসেন। তাদের মধ্যে দুজন চোখের চিকিৎসা করাতে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে যান। তৃতীয় জন যান ওই হাসপাতালের নিউটাউনের শাখায়। হাসপাতালের তরফে তাদের করোনা চিকিৎসা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। তার পরই তাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের হদিশ পান চিকিৎসকরা।

জানা গিয়েছে, সাধারণত কোভিড আক্রান্তদের শরীরের থাবা বসাচ্ছে এই ভয়ানক ফাঙ্গাস। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উচ্চ ডায়েবেটিক এবং করোনা আক্রান্ত রোগীদের শরীরেই ব্ল্যাক ফাঙ্গাস ছড়িয়ে পড়ার প্রবণতা সব থেকে বেশি। কিন্তু এটি ছোঁয়াচে নয় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকদের দাবি, এই তিন ব্যাক্তির দ্বারাই বাংলায় প্রবেশ করলো মারণ ছত্রাক।

করোনাকালে নতুন আতঙ্ক, ‘ব্ল্যাক ফাঙ্গাসের’। কি করে বুঝবেন যে আপনার শরীর এই মারণ ছত্রাক থাবা বসিয়েছে? মাথা ব্যথা, নিঃশ্বাসের সমস্যা, দাঁতে যন্ত্রণা, চোখ ফুলে যাওয়া, চোখ ব্যথা, নাক থেকে রক্ত বের হওয়া, রক্তবমির মতো একাধিক উপসর্গ থাকলে সতর্ক হন। এই সমস্ত উপসর্গ লক্ষ্য করলে চিকিৎসকদের পরামর্শ নিন। জানা গিয়েছে, দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা-সহ ৫টি রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস ছড়াতে শুরু করেছে ইতিমধ্যেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর