নজরবন্দি ব্যুরোঃ বার বার রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছেন জগদীপ ধনখড়। তৃণমূল নেতৃত্বও বার বার তাঁকে পালটা আক্রমণ করেছেন। সেই জগদীপ ধনখড়ই এবার উপরাষ্ট্রপতি পদে এনডিএর প্রার্থী। জগদীপ ধনখড়কে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করলেন বিজেপি সভাপতি জেপি নড্ডা। এই মুহূর্তে বিজেপি তথা এনডিএ-র যা সাংসদ সংখ্যা তাতে ধনখড়ের উপরাষ্ট্রপতি হওয়া কার্যত নিশ্চিত।
আরও পড়ুনঃ মহাত্মা গান্ধীকে আক্রমণ করে ফের বিতর্কে জড়ালেন যতি নরসিংহানন্দ, কি বলেছেন তিনি?



নড্ডা বললেন, ‘‘কিসানপুত্র জগদীপ ধনকড়কে আমরা বিজেপি এবং এনডিএ প্রার্থী হিসেবে তুলে ধরছি। আমি আশা করব, তিনি দলমত নির্বিশেষ সবার সমর্থন পাবেন।’’ বাংলার রাজ্যপাল হিসেবে এত দিন রাজভবনের বাসিন্দা জগদীপ ধনখড় শনিবারই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। তার পর সন্ধ্যায় এনডিএ জোটের উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।

সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে দার্জিলিঙের রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক হয় তাঁর। বৈঠকে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। এরপরই দার্জিলিং থেকে কলকাতায় না ফিরে সরাসরি দিল্লি উড়ে যান রাজ্যপাল। সেখানে প্রথমে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পরে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় পশ্চিমবঙ্গের রাজ্যপালেন। এরপরেই শুরু হয় তাঁর উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার জল্পনা। সেটাই আজ সত্যি হল।


রাজনৈতিক মহলের ধারণা, এই ঘোষণার মাধ্যমে শুধুমাত্র শাসক দলের পরবর্তী রণনীতি নয়, আগামী দিনে এই পদক্ষেপ বিরোধীদের বিরাট প্রশ্নের মুখে ঠেলে দেবে এবিষয়ে কোনও অবকাশ নেই। তবে এতে যে রাজ্যের শাসক দল বিরাট চাপে পড়বে, এবিষয়ে কোনও অবকাশ নেই। কারণ, এই রাজ্যপালের আমলেই রাজ্য বনাম রাজ্যপালের চরম সংঘাতের সাক্ষী থেকেছে রাজনৈতিক মহল৷ একে অপরকে কটাক্ষ করতে বিন্দুমাত্র পিছপা হয়নি কোনও পক্ষ৷ এবার সেই সংঘাত কী রাজ্যসভার কক্ষের মধ্যেও দেখা যাবে? প্রশ্ন রাজনৈতিক মহলের৷
উপরাষ্ট্রপতি হচ্ছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়, NDA-র প্রার্থী ঘোষণা নড্ডার

১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজস্থানের কিষণগড়ের বিধায়ক ছিলেন জগদীপ ধনখড়। তাঁর সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “কৃষক পুত্র জগদীপ ধনখড়জি তাঁর নম্রতার জন্যই পরিচিত। তিনি একজন আইনজ্ঞ, বিধানিক এবং সরকারী কর্মী ছিলেন। তাঁর কেরিয়ার অতি উজ্জ্বল। কৃষকদের ভালোর জন্য সর্বদা কাজ করেছেন তিনি। যুব সম্প্রদায়, মহিলা এবং সংখ্যালঘুদের জন্য কাজ করেছেন জগদীপ ধনখড়। আমি অত্যন্ত খুশি, তিনি আমাদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী।”







