নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার দুপুরে বীরভূমে পা রাখবেন। শনিবারেই চলে যাবেন। ২৪ ঘন্টার কম সময় থাকবেন বঙ্গে। একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। সিউড়িতে নতুন দলীয় কার্যালয় উদ্বোধনের পর কলকাতায় দুই দফায় সাংগঠনিক বৈঠক করবেন তিনি। পুজো দেবেন দক্ষিণেশ্বরের মন্দিরেও। অমিত শাহের এই সফরে একাধিক বিষয় নিয়ে আলোচনা করবেন দিল্লির নেতারা। কেন্দ্রের বকেয়া টাকা থেকে সিএএ, অমিত শাহের সভায় কী কী বিষয় নিয়ে আলোচনা?
আরও পড়ুনঃ Amit Shah: অমিতের বঙ্গ সফরের প্রাক মুহুর্তে সূচি বদল, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
সঠিক হিসেব না দিলে কেন্দ্র টাকা দেবে না। একথা বারবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সহ অন্যান্য নেতাদের মুখেতেও উঠে এসেছে। অন্যদিকে, কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল। রাজ্যের নেতাদের সঙ্গে আলোচনায় উঠে এসেছে সেই প্রসঙ্গ। এখনও অবধি রাজ্য কোন খাতে কত টাকা খরচ করেছে, সেটা নিয়েও আলোচনা হতে পারে।
দ্বিতীয় বিষয় হিসেবে উঠে আসতে পারে সিএএ প্রসঙ্গ। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই জোরালো হচ্ছে সিএএ প্রসঙ্গ। বারবার মানুষের কাছে গিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে গেরুয়া শিবিরের নেতাদের। অমিত শাহের এবারের সফরেও একই প্রসঙ্গে সরব হতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।

পাশাপাশি, নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার মামলায় অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। এই মুহুর্তে তিহাড় জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। জেলে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শাসক দলের ছোট থেকে বড় স্তরের প্রাক্তন নেতারা। কিন্তু এবিষয়ে এখনও কিছুই সেভাবে বলতে দেখা যায়নি অমিত শাহদের। সূত্রের খবর, কার্যকতাদের সঙ্গে বৈঠকে আগামী দিনে কী কর্মসূচি রয়েছে? সেটাই বাতলে দেবেন অমিত শাহ।
একইসঙ্গে রাজ্যে এই মুহুর্তে বাম ও কংগ্রেস জোট করেই বিভিন্ন ইস্যুতে ময়দানে নামছে। একইসঙ্গে সমঝোতার রাস্তা বেছে নিয়ে লড়াই করছেন একসঙ্গে। এমত অবস্থায় বাম ও কংগ্রেসের সঙ্গে কতটা দূরত্ব বজায় রেখে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে বিজেপি? সেটা নিয়েও কর্মীদের সঙ্গে আলোচনা করবেন অমিত শাহ। আসলে এটা পঞ্চায়েত ভোটের প্রস্তুতি হিসেবে দেখা হলেও আসলে লোকসভা নির্বাচনের প্রস্তুতিও দেখছে বিজেপি।
কেন্দ্রের বকেয়া টাকা থেকে সিএএ, অমিত শাহের সভায় কী নিয়ে আলোচনা?

গত লোকসভা নির্বাচনে বাংলাকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন অমিত শাহ। সেবার ২ থেকে ১৮ টি আসনে জয়লাভ করে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের আগে অমিত শাহ চাইছেন রাজ্য নেতৃত্ব এতে অংশগ্রহণ করুক। পরবর্তীকালে লোকসভার সময় বিশেষ গুরুত্ব দেবেন কেন্দ্রীয় নেতৃত্ব।



