Raj Kundra: পর্ন-কাণ্ডের পর এ বার বেআইনি অর্থ লেনদেনে অভিযুক্ত শিল্পার স্বামী, রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পর্ন ছবি বানানোর মামলার সূত্রে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে এবার বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ আনলো ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ব্যবসায়ী রাজের বিরুদ্ধে বৃহস্পতিবার (১৯ মে) মামলা করেছে ইডি। সংস্থাটি বলছে, পর্ন ব্যবসায় অবৈধভাবে বহু টাকা লেনদেনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন রাজ।

আরও পড়ুনঃ সিবিআইয়ের ডেরায় কেষ্ট, সামনে রয়েছে প্রশ্নমালা

গত বছরের জুলাই মাসে পর্ন ছবি বানানোর অভিযোগে রাজকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। কয়েক মাস জেলে থাকার পরে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। শিল্পা শেঠির স্বামী রাজের বিরুদ্ধে অভিযোগ, পর্ন ছবি বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন মুঠোফোনে। সেই ব্যবসায় আইন বহির্ভূত ভাবে বহু টাকা লেনদেনের সঙ্গে তিনি প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ ইডি-র।

পর্ন-কাণ্ডের পর এ বার বেআইনি অর্থ লেনদেনে অভিযুক্ত শিল্পার স্বামী, রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার
পর্ন-কাণ্ডের পর এ বার বেআইনি অর্থ লেনদেনে অভিযুক্ত শিল্পার স্বামী, রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার

উল্লেখ্য, পর্ন-কাণ্ডে ইতিমধ্যেই আদালতে রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার একটি চার্জশিট পেশ করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।

গত নভেম্বরে রাজ এবং শিল্পার বিরুদ্ধে নিতিন গড়াই নামে এক ব্যবসায়ী প্রতারণার অভিযোগও দায়ের করেছিলেন। পুলিশকে নিতিন জানান, কাসিফ খান নামে এক ব্যক্তি তাঁর জিম ‘এসএফএল ফিটনেস’-এর সংস্থায় নিতিনকে দেড় কোটি টাকা বিনিয়োগ করতে বলেন।

কাশিফের সঙ্গেই ছিলেন শিল্পা এবং রাজ। নিতিনকে সংস্থার ফ্রাঞ্চাইজি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁরা। কিন্তু কোনও প্রতিশ্রুতিই পূরণ করেননি রাজ, শিল্পা বা তাঁদের সহকারী কাসিফ। নিতিন লগ্নির টাকা ফেরত চাইলে তাঁকে নানা ভাবে ভয় দেখান রাজ।

পর্ন-কাণ্ডের পর এ বার বেআইনি অর্থ লেনদেনে অভিযুক্ত শিল্পার স্বামী, রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার

বিজেপি নেতা নিজে রাজের শাস্তির দাবি জানিয়েছেন। রাজ কুন্দ্রাকে নজিরবিহীন শাস্তি দেওয়া না হলে তাঁরা মুম্বইয়ের পুলিশ কমিশনারের কাছে যাবেন বলেও হুমকি দিয়েছেন। প্রয়োজনে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও তাঁরা যাবেন বলে জানিয়েছেন। এদিকে পর্ন ভিডিও কাণ্ডে এখনও জেলে রয়েছেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। শিল্পাকেও এই ঘটনায় দফায় দফায় জেরা করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

পর্ন-কাণ্ডের পর এ বার বেআইনি অর্থ লেনদেনে অভিযুক্ত শিল্পার স্বামী

পর্ন-কাণ্ডের পর এ বার বেআইনি অর্থ লেনদেনে অভিযুক্ত শিল্পার স্বামী, রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার
পর্ন-কাণ্ডের পর এ বার বেআইনি অর্থ লেনদেনে অভিযুক্ত শিল্পার স্বামী, রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার

দফায় দফায় জেরায় শিল্পা দাবি করেছেন তাঁর স্বামী রাজ কুন্দ্রা পর্ন ভিডিও তৈরি করতেন না। তাঁকে ফাঁসানো হয়েছে। রাজ ইরোটিকা তৈরি করতেন। এদিকে শিল্পার বাড়ি থেকে প্রায় ৭০ টি ভিডিও উদ্ধার হয়েছে যেগুলির কন্টেন্ট যথেষ্ট আপত্তিকর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর