অমিতের সভায় বানান বিভ্রাটে অস্বস্তিতে বিজেপি ।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : অমিতের সভায় বানান বিভ্রাটে অস্বস্তিতে বিজেপি । এবার খোদ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সভার মঞ্চে লেখা হল ভুল বানান। আর তা নিয়েই ইতিমধ্যেই সমালোচনার ঝড় বইছে। আজই পশ্চিম মেদিনীপুরের কলেজ মাঠে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁরই হাত ধরে একঝাঁক তৃণমূল নেতা-নেত্রীও এই সভায় যোগ দিলেন।

আরও পড়ুনঃ ‘শুধু বেইমান নয় বিশ্বাসঘাতকও’, শুভেন্দুকে নিয়ে কি বললেন তৃণমূল নেতারা?

এখন প্রশ্ন এইটাই এমন হাই-ভোল্টেজ সভাতেই কি না এমন বানান বিভ্রাট! মঞ্চের পিছনে লেখা হয়েছিল ‘অপশাসন হঠাও- গণতন্ত্র বাঁচাও’। কিন্তু লেখার ভুলে গণতন্ত্র হয়ে গেল ‘গনতন্ত্র’। আর বাংলায় হঠাও বা হটাওয়ের পরিবর্তে লেখা হল ‘হাটাও’।

যা আদপদেই একটি হিন্দি শব্দ। আর এই ঘটনাতেই বিজেপির বাংলা প্রীতি ও সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।আর এই নিয়েই নেটদুনিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়। আর এতেই খোঁচা দিতে ছাড়েনি শাসকদল থেকে শুরু করে অন্যান্য দলেরা।

অমিতের সভায় বানান বিভ্রাটে অস্বস্তিতে বিজেপি । এবিষয়েই তৃণমূলের নির্বাচনের দায়িত্বে থাকা সংস্থা আই প্যাকের দাবি, “আজ পশ্চিম মেদিনীপুরে দুজন মহিলাকে দেখা যায় কৈলাস বিজয়বর্গীয়ের পোস্টার হাতে হেঁটে যেতে। তাঁদেরকে জিজ্ঞেস করা করা হলে তাঁরা বলতে পারেননি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন এবং কার পোস্টার নিয়ে যাচ্ছেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর