নজরবন্দি ব্যুরোঃ ক্ষমতায় ফিরতেই এনআরসি নিয়ে কাজ শুরু করলো বিজেপি। অসমের এনআরসি সম্পুর্ন নয়, সুবিচার মেলেনি বরাক উপত্যকার হিন্দুদের। এই অভিযোগ আগেই তুলেছিলেন অসমের বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। ভোটের আগে বিজেপি রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল, যে একুশে রাজ্যে ক্ষমতায় এলে নতুন করে এনআরসি করবে তারা। সুবিচার পাবে বরাক উপত্যকার হিন্দুরা।
আরও পড়ুনঃ মানবিক মুখ্যমন্ত্রী! ভিন রাজ্য থেকে ভেসে আসা মৃতদেহের সৎকার করবে পশ্চিমবঙ্গ সরকার।


সেই মতো মুখ্যমন্ত্রী পদে বসেই অসমের নাগরিকপঞ্জি নিয়ে কাজ শুরু করলেন হিমন্ত বিশ্বশর্মা। প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যে নতুন করে এনআরসি করার দাবিতে ইতিমধ্যেই সূপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এনআরসি কো-অর্ডিনেটর হিতেশ দেবশর্মা। উল্লেখ্য, ৩১ আগস্ট ২০২০ NRC-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়। সেই তালিকায় নাম রয়েছে ৩ কোটি ১১ লক্ষ ২১ হাজার ৪জনে। বাদ গিয়েছে ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জনের নাম।
এই বাদ যাওয়া তালিকায় রয়েছে অসমের বহু হিন্দুদের নাম। যার বেশিরভাগই বরাক উপত্যকার হিন্দু বাসিন্দা। সেই জায়গায় তালিকায় নাম রয়েছে বহু মুসলিম মানুষের। যা অসমের শাসকদল বিজেপির জন্য চিন্তার বিষয় হয়ে দাড়িয়ে ছিল। ভোটের আগে নির্বাচনী ইস্তেহারে বিজেপি ঘোষণা করেছিল যে পুনরায় ক্ষমতায় এলে নাগরিকপঞ্জি তালিকা নতুন করে প্রকাশিত করা হবে।
এনআরসি কো-অর্ডিনেটর হিতেশ দেবশর্মা সুপ্রিম কোর্টে এই বিষয়ে আবেদন জানিয়েছেন। আবেদনে বলা হয়েছে, ”অসমের নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকায় গুরুতর কিছু ভুলভ্রান্তি থেকে গিয়েছে। চূড়ান্ত তালিকা এবং সাপলিমেন্টারি তালিকা প্রকাশের পরও বহু ভুল ধরা পড়েছে। বহু অযোগ্য ব্যক্তির নাম তালিকায় ঢুকে পড়েছে। আবার অনেকে যোগ্য ব্যক্তির নাম এনআরসির তালিকা থেকে বাদ গিয়েছে।”


হিতেশের কথায়, অসমে গোটা এনআরসি প্রক্রিয়ায় অনেক ভুল লক্ষ্য করা গেছে। সেই তালিকায় মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলেই দাবি করেছেন তিনি। তিনি জানিয়েছেন, গোটা প্রক্রিয়াতা বহু অস্বচ্ছ্বতা ধরা পড়েছে। এবং দুর্নীতির অভিযোগ উঠেছে বলেও জানা গিয়েছে। এসব কারণেই নাগরিকপঞ্জির তালিকা খতিয়ে দেখার জন্য শীর্ষ আদালতের কাছে অনুমতি চেয়েছেন হিতেশ দেবশর্মা।







