নন্দীগ্রামের পর ভবানীপুরেও! তথ্য গোপনের অভিযোগে মমতার মনোনয়ন বাতিলের দাবি BJP’র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নন্দীগ্রামের পর ভবানীপুর, দুই জায়গাতেই তৃণমূলের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দু’বারই মমতার বিরুদ্ধে একই অভিযোগ টিম বঙ্গ বিজেপির। হলফ নামায় তিনি লুকিয়ে যাচ্ছেন সত্য ঘটনা। ২১ এর ভোটে মমতা ভোটে দাঁড়িয়েছিলেন নন্দীগ্রাম থেকে।

আরও পড়ুনঃ হিন্দি দিবসে হিন্দি হরফে লিখলেন মমতা, দেশবাসীকে শুভেচ্ছা বাংলার মুখ্যমন্ত্রীর

মনোনয়ন জমা দেওয়ার পর বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল হলফনামায় তথ্য লুকিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী। প্রতিপক্ষ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন দাবি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটি সিবিআই মামলা ও অসমের ৫টি মামলা মিলিয়ে মোট ছটি মামলা আছে। আর মনোনয়নে সেগুলি লুকিয়ে গিয়েছেন তিনি।

নন্দীগ্রামের পর ভবানীপুরেও, মমতার বিরুদ্ধে একই ছকে খেলছে বিজেপি। 

81633beff82c0408adb182f1e431a174dc0791bb7b53e647b23cd7ddf9f4ae3d

তবে কমিশনের সামনে শুভেন্দুর অভিযোগ ধোপে টেকেনি। সিবিআই জানিয়েছিল যে মমতার কথা বলছেন শুভেন্দু তিনি অন্য কোন মমতা, বাংলার ততকালীন এবং বর্তমান মুখ্যমন্ত্রী নন। এবার ফের একই চিত্র ভবানীপুরেও। নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে ভোটে হেরে গিয়ে নিজের কুর্শি বাঁচিয়ে রাখতে ফের ভোট লড়ছেন মমতা।

লড়ছেন নিজের পুরানো গড় ভবানীপুর থেকেই। গনেশ চতুর্থীর দিন জমা দিয়েছেন মনোনয়ন। শুরু করেছেন প্রচার। তার পরেই আজ, মঙ্গলবার স্ক্রুটিনির সময় তাঁর মনোনয়ন পত্রে ত্রুটির অভিযোগ তুলেছে বিজেপি। মমতার বিজেপি চ্যালেঞ্জার প্রিয়াঙ্কা টিব্রীওয়ালের  নির্বাচনী এজেন্ট সজল ঘোষ অভিযোগ করেছেন কমিশনের কাছে। অভিযোগ, একাধিক থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তিনি নির্বাচনী হলফনামায় তা প্রকাশ করেননি। এবারে শুধু অসমের পাঁচটি মামলার কথাই উল্লেখ করা হয়েছে অভিযোগ পত্রে। এবং এর ভিত্তিতে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন তিনি।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত