হিন্দি দিবসে হিন্দি হরফে লিখলেন মমতা, দেশবাসীকে শুভেচ্ছা বাংলার মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হিন্দি দিবসে হিন্দি হরফ, আজ এভাবেই দেশবাসীকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। যদিও এটাই প্রথম বার নয়। এর আগেও বহুবার হিন্দি দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যথা হয়নি গত বছরেও।

আরও পড়ুনঃ NIA তদন্তভার গ্রহণের ২৪ ঘন্টা কাটেনি, ফের বোমাবাজি অর্জুনের বাড়ির কাছে

তবে গতবছর পর্যন্ত এই বার্তা মমতা দিয়ে এসেছেন ইংরাজিতে লিখে। গত বছরে শুভেচ্ছা বার্তার পাশাপশি হিন্দিভাষার  উন্নতিকল্পে পশ্চিমবঙ্গ সরকার কী কী কাজ করেছে তার এক খতিয়ানও দিয়েছিলেন। তবে এবারে আলাদা। হিন্দি দিবসে হিন্দি ভাষায় লিখলেন নিজের কথা।

Capture২

যদিও রাজনৈতিক মহলের মতে মমতার আজকের দিনের এই পোস্ট সম্পুর্ণ অরাজনৈতিক, তবে অন্য গল্প দেখছে ওয়াকিবহাল মহল। তাদের মতে মমতার এহেন হিন্দিতে হিন্দি দিবসের বার্তা দেওয়ার পিছনে কাজ করছে ভবানীপুর-ভোট ইস্যু। ভবানীপুরে বহু মানুষ আছেন হিন্দিভাষী।

Capture 5

যদিও ভবানীপুর মমতার গড় বলেই পরিচিত, তবে সেই গড়ে এখন বিপরীতে দাঁড়িয়ে আছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রীওয়াল। আর এখানেই গেমপ্ল্যান খুঁজে পাচ্ছে ওয়াকিবহাল মহল। তাদের মতে হিন্দিভাষী ভোটারদের কথা মাথায় রেখেই ভবানীপুরে তাবড় তাবড় নেতাদের পাশ কাটীয়ে বঙ্গবিজেপি তুলে এনেছে প্রিয়াঙ্কা টিব্রীওয়ালকে।

তবে নিজের গড়ের হিন্দিভাষী ভোট কাটতে দিতে নারাজ মমতা, তাঁর এই হিন্দি হরফে হিন্দি দিবসের শুভেচ্ছা প্রদানে আপাতত সেই তত্বই দেখছেন অনেকে।  প্রসঙ্গত, এর আগে গণেশ চতুর্থীর শুভেচ্ছাও মমতা জানিয়েছিলেন হিন্দি হরফে। আজকের ট্যুইটে মমতা লিখেছেন,  ‘হিন্দি দিবস উপলক্ষে সমস্ত দেশবাসী এবং হিন্দিভাষার উন্নতিসাধনে যে সমস্ত ভাষাবিদ নিরন্তর কাজ করে চলেছেন, তাঁদের প্রত্যেককে আমার শুভেচ্ছা।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত