NIA তদন্তভার গ্রহণের ২৪ ঘন্টা কাটেনি, ফের বোমাবাজি অর্জুনের বাড়ির কাছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ NIA তদন্তভার গ্রহণ করেছে গতকাল, বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির কাছে পরপর বোমা বর্ষণের ঘটনায় সোমবারই NIA তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু তার ২৪ ঘন্টা পেরোনর আগেই ফের বোমা পড়লো বিজেপি নেতার বাড়ির অদূরে।

আরও পড়ুনঃ শীঘ্রই বৈঠক রাহুলের সঙ্গে, কানহাইয়া কুমারের কংগ্রেস যোগের জল্পনা তুঙ্গে

৮ই সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টা নাগাদ জগদ্দলে বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে পরপর ৩টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। যার মধ্যে একটি বোমা সাংসদের বাড়ির দরজা ও অন্য বোমাটি উল্টোদিকে সিআইএসএফ জওয়ানদের দেড় ফুট দূরত্বের মধ্যে ফাটে। বিজেপির দাবি অর্জুন সিংহ কে খুনের চেষ্টা হয়েছে। তাদের স্পষ্ট বক্তব্য এই বোমাবাজির ঘটনায় হাত রয়েছে রাজ্যের শাসক দলের।

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে NIA তদন্তভার গ্রহণ করেছে গতকাল।

unnamed

তার পরেই কেন্দ্রীয় স্বরাস্টড়মন্ত্রকের তরফ থেকে গতকাল NIA তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে সোমবারই ওই ঘটনায় মামলা রুজু করেছে তদন্তকারী সংস্থা। কিন্তু তাতেও থেমে নেই বোমাবাজির ঘটনা। সূত্রের খবর আজ মঙ্গলবার, সকাল ৯ টা নাগাদ ফের বোমা বর্ষণ হয় বিজেপি সাংসদের বাড়ির কাছেই, মজদুর ভবনের পিছনে প্রায় ২০০ মিটার দূরের ফাঁকা জমিতে। বিজেপির বক্তব্য ভয় দেখানোর জন্য লাগাতার এই ধরনের ঘটনা ঘটাচ্ছে রাজ্যের শাসক দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত