শীঘ্রই বৈঠক রাহুলের সঙ্গে, কানহাইয়া কুমারের কংগ্রেস যোগের জল্পনা তুঙ্গে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  শীঘ্রই বৈঠক রাহুল গান্ধী এবং কানহাইয়া কুমারের, আর এই জল্পনাতেই এই মূহুর্তে আলোড়িত রাজনৈতিক মহল। লোকসভার ভোটের পর থেকেই একপ্রকার প্রচারের নীচ থেকে সরে দাঁড়িয়েছেন কানহাইয়া।

আরও পড়ুনঃ সকাল থেকেই বৃষ্টি কলকাতায়, কবে থামবে? কি বলছে হাওয়া অফিস

এবার জল্পনা হাতের হাত ধরেই রাজনীতিতে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। ছাত্র আন্দোলনের মুখ, মানুষের মন ছুঁয়ে যাওয়া কানহাইয়া প্রবল জনপ্রিয়তা পেলেও ভোটে জেতেননি। বিজেপি নেতার কাছে ১৯ এর লোকসভায় পরাজিত হওয়ার পর থেকে কিছুটা ব্যাকফুটেই রয়েছেন।

অন্যদিকে এই মুহুর্তে তরুণ মুখের খোঁজ চালাচ্ছে কংগ্রেস, হাতের বাঁধন আরও শক্ত করতে তরুণ তুর্কিদের সামনে তুলে আনতে চাইছে গান্ধী পরিবার। কংগ্রেস সূত্রের খবর দলের মধ্যে একাধিক দফায় কথা হয়েছে কানহাইয়াকে নিয়ে।

তবে এখনো কোন সঠিক সমাধান আসেনি। তিনি কোন পদের জন্য, কবে, কোথায় কিভাবে দলা যোগ দেবেন, আদৌ দেবেন কিনা সেই নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শীর্ষ নেতাদের মতে শীঘ্রই কানহাইয়ার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন খোদ রাহুল গান্ধী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর