নজরবন্দি ব্যুরোঃ গত সপ্তাহের শেষের দিক থেকেই ফের বাংলার আকাশের মুখ ভার। সেই সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। ফলে স্বাভাবিকভাবেই মন খারাপ বঙ্গবাসীর।কারণ সামনেই মা আসছেন। আর কতদিন চলবে এই দুর্যোগ? হাওয়া অফিসের খবর অনুযায়ী আগামী ১২ ঘণ্টায় কিছুটা কমতে পারে বৃষ্টির তীব্রতা।
আরও পড়ুনঃ আরও কিছুটা কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ


কমবে ঝোড়ো হাওয়ার বেগও। বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর তৈরি হওয়া গভীর নিম্নচাপ ওড়িশার চাঁদবালির কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। তার জেরে ওড়িশায় প্রবল বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাত হয়েছে।

তবে এবার সেই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিমে উত্তর ছত্তিশগড়ের দিকে সরে যাচ্ছে। তার ফলে পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাব কমছে। তবে নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের দুই উপকূলবর্তী জেলা। খারাপ আবহাওয়ার কারণে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় সমুদ্রে মাছ ধরতে যাওয়াও জারি হয়েছে নিষেধাজ্ঞা।



ফিরে এসেছে বেশিরভাগ ট্রলার। দিঘায় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত মেরিন ড্রাইভ। হোটেলবন্দি পর্যটকরা। মত্স্যজীবীরা যাতে সমুদ্রে না যান, তার জন্য দিঘা ও মন্দারমণি এলাকায় প্রশাসনের তরফে মাইকে সতর্ক করা হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী জেলায় বেশি বৃষ্টি তো হচ্ছেই। সেই সঙ্গে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে।

সকাল থেকেই বৃষ্টি কলকাতায়, কবে থামবে?
এই পরিস্থিতিতে সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে পর্যটকদের।ইতিমধ্যেই কলকাতা সহ সন্নিহিত এলাকায় চলছে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, পুরুলিয়া জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই কলকাতায় শুরু হয়েছে। টানা বৃষ্টির জেরে শহরের একাধিক জায়গায় জল জমার আশঙ্কা বাড়ছে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



