কলকাতা উত্তরে সজল, দমদমে তাপস, ডায়মন্ডে অভিজিৎ, বিজেপির বাজি আর কারা? #EXCLUSIVE

Loksabha Elelction 2024: এখনও পর্যন্ত বাংলার ২০ জনের নাম তালিকা প্রকাশ করেছে বিজেপি। বাকী আরও ২২ আসন। সেখানে কাদের টিকিট দেবে পদ্ম শিবির তা নিয়ে জল্পনা তুঙ্গে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভার আগে পর পর দু’টো যোগদান। বিজেপির আত্মবিশ্বাস যে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের চোখমুখ দেখলেই তা স্পষ্ট। কারণ, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের পদত্যাগী তাপস রায়ের ভাবমূর্তি অত্যন্ত স্বচ্ছ। এখনও পর্যন্ত বাংলার ২০ জনের নাম তালিকা প্রকাশ করেছে বিজেপি। বাকী আরও ২২ আসন। সেখানে কাদের টিকিট দেবে পদ্ম শিবির তা নিয়ে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন: বাংলায় কংগ্রেস-তৃণমূল জোট চূড়ান্ত, ৫টি আসনে সমঝোতা, প্রার্থী কারা? #EXCLUSIVE

অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে একটা জল্পনা চলছে, তাঁকে তমলুকের প্রার্থী করতে পারে বিজেপি শিবির। কিন্তু, অভিজিৎ নিজে চাইছেন ডায়মন্ড হারবারের প্রার্থী হতে। যিনি তাঁকে রাজনীতির ময়দানে আসার চ্যালেঞ্জ জানিয়েছিলেন, সেই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতেই তিনি ইচ্ছুক। অসমর্থিত সূত্রে খবর, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই টিকিট দেবে বিজেপি।

কলকাতা উত্তরে সজল, দমদমে তাপস, ডায়মন্ডে অভিজিৎ, বিজেপির বাজি আর কারা? #EXCLUSIVE

অন্যদিকে, বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের পদত্যাগী বিধায়ক তাপস রায়। কলকাতায় বিজেপির হাত শক্ত করবেন তাপস তা বলাই বাহুল্য। উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি প্রার্থী হবেন বলে চর্চা জারি রয়েছে। কিন্তু, এখানে একটা তথ্য আসছে। এবারের লোকসভা নির্বাচনে কাউন্সিলর সজল ঘোষকে টিকিট দিতে পারে বিজেপি। সেক্ষেত্রে, কলকাতা উত্তর থেকে বিজেপির বাজি হতে পারেন সজল। তাপস রায়কে দমদম থেকে টিকিট দিতে পারে গেরুয়া শিবির।

কলকাতা উত্তরে সজল, দমদমে তাপস, ডায়মন্ডে অভিজিৎ, বিজেপির বাজি আর কারা? #EXCLUSIVE

কলকাতা উত্তরে সজল, দমদমে তাপস, ডায়মন্ডে অভিজিৎ, বিজেপির বাজি আর কারা? #EXCLUSIVE

এখনও পর্যন্ত বাংলা থেকে বিজেপির যারা প্রার্থী হচ্ছেন, তাঁরা হলেন, কোচবিহার- নিশীথ প্রামাণিক,
আলিপুরদুয়ার- মনোজ টিগ্গা, বালুরঘাট- সুকান্ত মজুমদার, মালদা উত্তর- খগেন মুর্মু, মালদা দক্ষিণ– শ্রীরূপা চৌধুরী, বহরমপুর- নির্মল কুমার সাহা, মুর্শিদাবাদ- গৌরীশঙ্কর ঘোষ, কাঁথি- সৌমেন্দু অধিকারী।

কলকাতা উত্তরে সজল, দমদমে তাপস, ডায়মন্ডে অভিজিৎ, বিজেপির বাজি আর কারা? #EXCLUSIVE

রানাঘাট- জগন্নাথ সরকার, বনগাঁ- শান্তনু ঠাকুর, জয়নগর- অশোক কান্ডারি, যাদবপুর- ড. অনির্বাণ গঙ্গোপাধ্যায়, হাওড়া- রথীন চক্রবতী, হুগলি– লকেট চট্টোপাধ্যায়, ঘাটাল- হিরণ চট্টোপাধ্যায়, পুরুলিয়া- জ্যোতির্ময় সিং মাহাতো, বাঁকুড়া-সুভাষ সরকার, বিষ্ণুপুর- সৌমিত্র খাঁ, বোলপুর- প্রিয়া সাহা, আসানসোল- অক্ষরা সিংহ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত