চলতি মাসের শুরুতেই বাংলায় ২০ আসনে প্রার্থীতালিকা ঘোষণা করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। গত শনিবার ভোটের দিন প্রকাশ্যে এসেছে। আগামী মাস থেকেই সাত দফার ভোটগ্রহণ শুরু হবে। ইতিমধ্যেই প্রথম দফার মনোনয়ন পর্ব শুরু হয়ে গিয়েছে। বঙ্গ বিজেপির (Bengal BJP) নেতৃত্ব দিল্লিতে বৈঠক করেছে। কিন্তু এখনও প্রার্থী তালিকা সামনে এল না। বেশ কয়েকটি আসনে কাকে টিকিট দেওয়া হবে, তাই নাকি চূড়ান্ত করা যাচ্ছে না।

আরও পড়ুন: ডায়মন্ড হারবারে কত ভোটে জিতবেন অভিষেক, জানিয়ে দিলেন নিজেই
সোমবারই দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু এখনও জট কাটেনি বলেই খবর। জানা যাচ্ছে, বেশ কিছু আসনে একাধিক জনের নাম উঠে আসছে। তাঁদের মধ্যে একজনকে বেছে নেওয়া মুশকিল হয়ে উঠেছে। বুধবারই প্রার্থী তালিকা প্রকাশ করার কথা ছিল কিন্তু ক্রমশই তা পিছিয়ে যাচ্ছে। মেদিনীপুর, দমদম, ডায়মন্ড হারবারের মত লোকসভা কেন্দ্রে কাকে টিকিট দেওয়া হবে তা নিয়ে জল্পনা বিস্তর।

গত ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভা থেকে ৪২ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। জোরকদমে চলছে প্রচার। এদিকে এখনও বেশিরভাগ আসনেই দাবিদার নেই বিজেপির। যার ফলে বিভিন্ন লোকসভা কেন্দ্রে গেরুয়া শিবিরের নেতা-কর্মীদের হাত গুটিয়ে রাখতে হচ্ছে। প্রথম দফায় ২০ টি আসনে প্রার্থীদের নাম জানানো হলেও আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং (Pawan Singh) ভোট থেকে সরে দাঁড়ান। পরবর্তীকালে তিনি ভোটে দাঁড়ানোর কথা জানালেও তাঁর নির্বাচনী কেন্দ্র আসানসোল হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।
বাংলায় ২৩ আসনে প্রার্থী এখনও ‘অনিশ্চিত’, নাম চূড়ান্ত করতে হিমশিম খাচ্ছে বিজেপি?

অন্যদিকে, বুধবারই প্রার্থী তালিকা প্রকাশ করার কথা ছিল কিন্তু ক্রমশই তা পিছিয়ে যাচ্ছে। মেদিনীপুর, দমদম, ডায়মন্ড হারবারের মত লোকসভা কেন্দ্রে কাকে টিকিট দেওয়া হবে তা নিয়ে জল্পনা বিস্তর। ডায়মন্ড হারবার (Diamond Harbour) নিয়েও দীর্ঘ আলোচনা চলছে। হেভিওয়েট তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে শক্তিশালী মুখ খুঁজে পেতে ঘাম ঝরছে বিজেপির। সব মিলিয়ে বাংলায় বিজেপির প্রার্থী তালিকা কবে সামনে আসবে এইনিয়ে কৌতূহল বাড়ছে।



