সায়নীর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য! গ্রেফতার বিজেপির প্রার্থী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তুঙ্গে পঞ্চায়েতের প্রস্তুতি! ইতিমধ্যেই রাজ্যে দফায় দফায় আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী! বিরোধীদের দাবি, একাধিক দফায় আয়োজিত হোক নির্বাচন। কিন্তু এই মুহূর্তে এপ্রসঙ্গে কোনও মন্তব্য করেনি রাজ্য নির্বাচন কমিশন। অর্থাৎ এহেন পরিস্থিতিতে উত্তপ্ত রাজ্য-রাজনীতি! এর মাঝেই এক বিজেপি প্রার্থীর নামে উঠে এল এক ভয়ংকর অভিযোগ! যার জেরে নতুন করে সরগরম রাজ্য!

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের দফা কি বাড়ছে? নির্বাচন কমিশনারের উত্তরে ঘিরে জল্পনা!

জানা গিয়েছে, যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে এক বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। জানা যাচ্ছে, ওই প্রার্থী এবারের পঞ্চায়েত ভোটে আদ্রাহাটি থেকে বিজেপির টিকিটে লড়ছেন। আর এই অভিযোগের ভিত্তিতেই এবার বিজেপির পঞ্চায়েত প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (২) ধারায় মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ।

সায়নীর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, বিজেপির প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ
সায়নীর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, বিজেপির প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসিতে। পুলিশ সূত্রের খবর, ধৃত বিজেপি প্রার্থীর নাম সঞ্জয় হালদার। বাড়ি গলসির আদ্রাহাটি এলাকায়। ধৃতকে গ্রেফতার করেছে গলসি থানার পুলিশ। তাঁকে আদালতে পেশ করেছে পুলিশ। এদিকে, ওই বিজেপি প্রার্থীর গ্রেফতারির ঘটনায় ইতিমধ্য়েই জেলার রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। পঞ্চায়েতের আগেই বিজেপি প্রার্থীর গ্রেফতারির ঘটনায় শাসক শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে বিরোধী দল।

সায়নীর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, বিজেপির প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ

যদিও বিজেপি শিবিরের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের দাবি, মানুষের সমর্থনেই তৃণমূল জিতবে। আর ভোটে জেতার জন্য বিজেপিকে আটকে হেনস্থা করার প্রয়োজন নেই। পুরো বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল। তারপর পুলিশ প্রশাসন নিজেদের মতো করে ব্যবস্থা নিয়েছে।

সায়নীর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, বিজেপির প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ

সায়নীর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, বিজেপির প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত