কে বিমল গুরুং! নবান্নের বৈঠকে এলই না প্রসঙ্গ। বাজি পুজিয়ে উৎসব পাহাড়ে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ কে বিমল গুরুং! মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে এলই না প্রসঙ্গ। উৎসব পাহাড়ে। তিন বছর আত্মগোপন থাকার পর পুজোর আগে প্রকাশ্যে আসেন বিমল গুরুং। তারপর থেকেই বিমল গুরুংয়ের বিরোধীতায় পাহাড়ের একাধিক জায়গায় মিছিল করেন বিনয়পন্থী মোর্চা নেতা কর্মীরা। বিমল গুরুংয়ের বিরোধীতায় দার্জিলিং, কালিম্পঙে মিছিল বের হয়। এই পরিস্থিতিতে আজ ৩ নভেম্বর জিটিএ-র মাথা বিনয় এবং অনিত থাপার সাথে বৈঠক করেন মমতা বন্দোপাধ্যায়।

আরও পড়ুনঃ বয়স্কদের রেহাই নেই! ব্যাঙ্কের নতুন নিয়মে কোপ গরীব-মধ্যবিত্তের ঘাড়ে।

আজ দুপুর ২টো ৪৫ নাগাদ নবান্নে পৌঁছান বিনয় তামাং, অনীত থাপারা। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক হয় বিনয়, অনীতদের। বৈঠক চলে প্রায় ২০ মিনিট। সেখানে জিটিএ নিয়ে একাধিক বিষয়ে আলচনা হলেও একবারের জন্যেও আসেনি বিমল গুরুং এর প্রসঙ্গ। মিটিং শেষে বিনয়রা চলে যান সল্টলেকের গোর্খাভবনে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা।

কে বিমল গুরুং! সাংবাদিক বৈঠকে বিমল গুরুং এর প্রসঙ্গ তোলা হলে বিনয় তামাং বলে, “দেখছেন না পাহাড়ে রোজ কত মানুষ গুরুংয়ের বিরুদ্ধে মিছিল করছে। তাঁরা আর বিমল গুরুংকে চায় না। গত তিন বছর ধরে পাহাড় শান্ত আছে, সেই পরিস্থিতি জারি থাকুক, এটাই সবাই চান। গুরুং পালিয়ে বেড়ানো মানুষ। তাঁর কী-ই বা গুরুত্ব। পাহাড়ে গুরুং অধ্যায় শেষ। আমরা গুরুংয়ের বিপরীত পথে হেঁটেই শান্তি বজায় রাখব।” এই খবর পাহাড়ে পৌঁছান মাত্রই সেখানে উৎসব শুরু করেন বিনয় পন্থীরা। পোড়ানো হয় বাজি। গুরুং বিরোধী স্লগানে মুখরিত হয়ে ওঠে পাহাড়।

উল্লেখ্য গতকাল নবান্নের মিটিং এ যোগ দিতে আসার আগে বাগডোগরা বিমানবন্দরে কার্যত বিমল গুরুংয়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিনয় তামাং। ‘বিমল গুরুং, রোশন গিরি আমাদের আতঙ্কের কারণ নয় বরং বিনয় তামাং বিমল গুরুংয়ের জন্য আতঙ্ক’ বলেন তিনি। তাঁর কথায়, “বিমল গুরুং প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এখনও কোনোরকম মন্তব্য করেননি তাই আমরা এ বিষয়ে কোন মন্তব্য করব না। তবে এটা খুব ভুল ধারণা যে বিমল গুরুং পাহাড়ে ফিরলে আমাদের রাজনৈতিক কেরিয়ার নষ্ট হয়ে যাবে। বিমল গুরুং, রোশন গিরী এই মুহূর্তে পাহাড়ের কোনও বিষয় নয়।

উল্লেখ্য, পাহাড়ের গোর্খাল্যান্ড আন্দোলনের সময় বিমলের বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়। তারমধ্যে বহু জামিন অযোগ্য ধারাও রয়েছে। এই অবস্থায় বিমল গুরুং প্রকাশ্যে আসলেও পাহাড়ে কবে ফিরবেন তা নিয়ে এখনও স্পষ্ট কিছু বলেননি। তারইমধ্যে তার বিরুদ্ধে মিছিলে ঘিরে পাহাড়ের রাজনীতি এখন বেশ সরগরম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত