করোনার ভয়ে ঘরে বসে নয়, সাধারণ মানুষের পাশে থাকতে দলীয় কর্মীদের রাস্তায় নামতে বললেন বিমান বসু।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার ভয়ে ঘরে বসে নয়, করোনায় ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে জীবনের স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়েছে। এই বছরে অর্থনীতির গ্রাফ অনেক নিচে নামায় অনেক মানুষ অভুক্ত থেকেই দিন কাটাচ্ছেন।

আরও পড়ুনঃ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে তা হবে সংবিধান মেনে, ঘোষণা অমিত শাহের

বর্তমান এই পরিস্থিতিতে চাকরি হারিয়েছেন তার উপর রয়েছে সংক্রমণের ভয়।এই অবস্থায় বিপন্ন সাধারণ মানুষের পাশে থাকতে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন সিপিএম(CPM) পলিটবুরোর সদস্য বিমান বসু। এদিন তিনি করোনা ভাইরাসের ভয়ে ঘরে বসে নয়, সাধারণ মানুষের পাশে থাকতে দলের একাংশে কর্মীদের রাস্তায় নামতে বললেন।

গত শনিবার বামফ্রন্ট পার্টির ১০০ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে প্রবীণ এই বামনেতা বলেন, ‘‌‘‌গত ১০০ বছরে সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে মানুষ। মানুষের জীবনে দুই সরকার নানারকম বিধিনিষেধ আরোপ করেছে। তাতে সাধারণ মানুষের বিপদ কমার বদলে বাড়ছে। মানুষের এহেন সমস্যায় বামপন্থীরা কখনই নিজেদের গুটিয়ে রাখেনি।

করোনার ভয়ে ঘরে বসে নয়, কিন্তু এখন পার্টির মধ্যে এক অদ্ভুত সমস্যা তৈরি হয়েছে। কোভিডকে অজুহাত হিসেবে খাড়া করে পার্টির অনেক নেতা–কর্মীই নিজেদেরকে গুটিয়ে রেখেছেন। ঘরবন্দি করেছেন। এখন ঘরে বসে থাকার সময় নয়। রাস্তায় নেমে মানুষের সেবা করতে হবে।’‌’ এর সঙ্গেই যোগ করেন,‌ “নিষ্ক্রিয় কর্মী থাকার থেকে না থাকা ভাল। অনেকেই মাসের পর মাস বাড়িতে বসে রয়েছেন।” এছাড়া এদিন বিমান বসু এদের বিরুদ্ধে ভবিষ্যতে পার্টি যে কড়া অবস্থান নেবে তারও ইঙ্গিত দেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত