কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ গুরুং আবহে ফের উত্তপ্ত পাহাড়! বিনয়-অনিতদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী। তিনবছর আত্মগোপন থাকার পর পুজোর আগে প্রকাশ্যে আসেন বিমল গুরুং। তারপর থেকেই বিমল গুরুংয়ের বিরোধীতায় পাহাড়ের একাধিক জায়গায় মিছিল করেন বিনয়পন্থী মোর্চা নেতা কর্মীরা। বিমল গুরুংয়ের বিরোধীতায় দার্জিলিং, কালিম্পঙে মিছিল বের হয়। শনিবার কার্শিয়াঙে গুরুংয়ের বিরুদ্ধে বিশাল মিছিল হয়।
আরও পড়ুনঃ বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শুভেন্দু? মন্ত্রীত্ব থেকে ইস্তফা কালীপূজোর পর।


বিনয় তামাং ও অনিত থাপার সমর্থনে স্লোগান দেন মোর্চা নেতা কর্মী ও সমর্থকেরা। শান্ত পাহাড়কে গুরুং অশান্ত করেছে বলে তার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় মিছিলে অংশগ্রহণকারীদের। এদিন মিছিল ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তাও ছিল। মিছিলে কয়েকশো মোর্চা নেতা কর্মী ও সমর্থকেরা পা মেলান। প্রসঙ্গত, পুজোর আগে কলকাতায় সাংবাদিক বৈঠক করে বিমল গুরুং বিজেপির সঙ্গে সম্পর্ক ভেঙে তৃণমূলের সঙ্গে ২০২১ এর বিধানসভা নির্বাচনে লড়ার কথা জানান।
গুরুং আবহে ফের উত্তপ্ত পাহাড়! উল্লেখ্য, পাহাড়ের গোর্খাল্যান্ড আন্দোলনের সময় বিমলের বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়। তারমধ্যে বহু জামিন অযোগ্য ধারাও রয়েছে। এই অবস্থায় বিমল গুরুং প্রকাশ্যে আসলেও পাহাড়ে কবে ফিরবেন তা নিয়ে এখনও স্পষ্ট কিছু বলেননি। তারইমধ্যে তার বিরুদ্ধে মিছিলে ঘিরে পাহাড়ের রাজনীতি এখন বেশ সরগরম।
প্রসঙ্গত, বিমল গুরুং যেদিন অজ্ঞাতবাস থেকে বেরিয়ে প্রকাশ্যে সাংবাদিকদের মুখমুখি হন। সেই দিনেই পোস্টার পড়ে পাহাড়ে। তাতে লেখা ছিল গুরুং পাহাড়ে প্রবেশ করলে রক্তের ধারায় ভাসবে তিস্তা নদী! এদিকে ইউএপিএ ধারা সহ একাধিক মামলায় অভিযুক্ত বিমল গুরুং ৩ বছর পর প্রকাশ্যে এসে সল্টলেকের গোর্খা ভবনে যান। সেখানে বাধা পেয়ে সোজা চলে আসেন ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে। সেখানেই সন্ধেবেলা সাংবাদিক সম্মেলন করেন তিনি।


অন্যদিকে এই পরিস্থিতিতে বিনয় তামাং এবং অনিত থাপাদের সাথে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোর্খা জনমুক্তি মোর্চার ভাইস প্রেসিডেন্ট সতীশ পোখরেল জানিয়েছেন, ৩ নভেম্বর দুপুর দু’টোর সময় জিটিএ-র মাথা বিনয় এবং অনিত থাপার সাথে বৈঠক করবেন মমতা বন্দোপাধ্যায়। ওয়াকিবহাল মহলের ব্যাখ্যা এই বোইঠকে বিমল গুরুং-এর প্রসং আসার সম্ভাবনা। কোন রফা সূত্র বাতলে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।







