বাইক থেকে উড়ালপুলের নিচে, ফের মা উড়ালপুলে বাইক দুর্ঘটনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাইক থেকে উড়ালপুলের নিচে পড়ে মৃত্যু এক যুবকের। গুরুতর জখম আরেকজন। বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে তার। মেরামতির জন্য বেশ কিছুদিন ধরে রাত ১০ টা থেকে বন্ধ রাখা হচ্ছে মা উড়ালপুল।

আরও পড়ুনঃ বাদ গেলেন না সাংবাদিকরা, নগ্ন করে গোটা শহর ঘোরানোর হুমকি পুলিশের

গভীর রাতে সেখানেই এই ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে।রাত ৩.৩০ মিনিটের ঘটনা। সেসময় রাস্তায় সেই অর্থে গাড়ি কম। লরি চলছিল। প্রত্যক্ষদর্শীও কম। তবে ট্রাফিক পুলিশ সূত্রে খবর, বাইকটি ঝড়ের গতিতে এজেসি বসু রোডের দিকে যাচ্ছিল। স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল বাইকের গতিবেগ।

বাইক থেকে উড়ালপুলের নিচে, ফের মা উড়ালপুলে বাইক দুর্ঘটনা
বাইক থেকে উড়ালপুলের নিচে, ফের মা উড়ালপুলে বাইক দুর্ঘটনা

সামনে কোনও গাড়ি বোধহয় চলে এসেছিল অথবা কোনও কারণে ব্রেক কষেছিলেন চালক। পিছনের আরোহী টাল সামলাতে পারেননি। চালক কিছু বোঝার আগেই বাইক থেকে ছিটকে ফ্লাইওভারের রেলিং টপকে নীচে পড়ে যান আরোহী।

বাইক থেকে উড়ালপুলের নিচে, ফের মা উড়ালপুলে বাইক দুর্ঘটনা

দৃশ্য দেখে ছুটে আসেন ট্রাফিক পুলিশ কর্মীরা। তাঁরাই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর