করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন বাইডেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাইডেন জানান, তিনি এবং তাঁর স্ত্রী এই মর্মান্তির দুর্ঘটনার খবর জানতে পেরে গভীরভাবে শোকাহত।

আরও পড়ুন: শেষ উদ্ধারকাজ! নিহতদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা ওড়িশার মুখ্য়মন্ত্রীর

একটি বিবৃতি প্রকাশ করে বাইডেন বলেন, ‘ভারতের প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার মর্মান্তিক সংবাদে মর্মাহত ফার্স্ট লেডি ডঃ জিল বাইডেন এবং আমি। এই দুর্ঘটনায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন এবং যারা এই ভয়াবহ ঘটনায় আহত হয়েছেন তাঁদের জন্য আমরা প্রার্থনা করছি।’ আমেরিকার প্রেসিডেন্ট আরও বলেন,

2 2

‘ভারত এবং আমেরিকার মধ্যে পরিবার এবং সংস্কৃতির নিবিড় বন্ধন হয়েছে, যা দুই দেশকে একজোট করে। এই দুর্ঘটনায় ভারতের পাশাপাশি গোটা আমেরিকাও শোকস্তব্ধ। দুর্ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ভারত আমাদের ভাবনায় থাকবে’।

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন বাইডেন

Untitled 1

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পর প্রায় ৩৬ ঘণ্টা অতিক্রান্ত। রবিবার সকালে রেল জানিয়েছে, রাতেই লাইনচ্যুত কামরাগুলি সরিয়ে ফেলা হয়েছে। এখন এলাকা পরিষ্কার করার কাজ চলছে। সেই সঙ্গে বিচ্ছিন্ন রেললাইনও জোড়া দিয়ে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে রেল।

 

1 3

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত