Amitabh Bachchan: অনুপম খেরের পর এবার অমিতাভ বচ্চন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেতা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে বলিউডে সবচেয়ে বড় খবর রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করতে চলেছেন অমিতাভ বচ্চন! হ্যা এই মুহূর্তে বলিউডের অন্দরে এমনটাই খবর ঘুরপাক খাচ্ছে। কানাঘুষো শোনা যাচ্ছে ছবির নাম হতে পারে ‘টেগোরস টেল আনফোল্ডেড’।

আরও পড়ুনঃ প্রেমের জল্পনার মধ্যেই ৫ বছরের সেলিব্রেশন, সুখবর দিলেন বিজয়-রশ্মিকা

আশুতোষ গোয়াড়িকর পুরো বিষয়টি ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন। এই ছবিতে বিশ্বকবির অজানা বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। রবীন্দ্রনাথ ঠাকুর হিসেবে তুলে ধুরতে অভিনেতা সবরকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অভিনেতা ধরা দিয়েছে কাঁধছোঁয়া লম্বা চুল, বুক পর্যন্ত দাড়ি-গোঁফ। ধূসর রঙের আলখাল্লা পরনে।

Indian veterans and their earnings

তবে অমিতাভ বচ্চনের তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তাই জন্য অনেকের ধারনা অভিনেতার কবিগুরু হিসেবে পর্দায় আসা পুরোটাই নাকি গুজব। অনেকে আবার বলছে সবটাই নাকি এআই বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের কারসাজি।

অনুপম খেরের পর এবার অমিতাভ বচ্চন, কবিগুরুর বেশে আসছেন অভিনেতা 

94037898

তবে এখনও পর্যন্ত কোন সঠিক তথ্য না আসা অবধি কিছু বলা সম্ভব হচ্ছে না। তবে অনুরাগীদের মনে বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঘটনাটি যদি সত্যি হয় তাহলে আশুতোষের ছবিতে ঠিক কেমন লাগবে অভিনেতাকে। ‘শাহেনশা’কে কতটা মানাবে? নানা প্রশ্ন উঠছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত