নজরবন্দি ব্যুরোঃ বহুবার কমিশনের দরজায় গিয়ে উপনির্বাচনের দিন নিয়ে এসেছে তৃণমূল, ৩০ তারিখে ভোট হবে মুর্শিদাবাদের জঙ্গীপুর এবং সামশের গঞ্জে, এবং উপনির্বাচন হবে ভবানীপুরে। তবে ভোটের দিন ঘোষনার পরে পরেই জনস্বার্থে মামলা দায়ের হয়েছিল আদালতে।
আরও পড়ুনঃ দিদি যে গান গাইতে বলবেন, তাই গাইব…ভরা বর্ষায় মমতা-সাক্ষাত বাবুলের
মামলা দায়ের করেছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ রাজ্যের মুখ্যসচিবের চিঠি ঘিরে। মামলাকারীর বক্তব্য কেবল ভবানীপুর উপনির্বাচন নিয়ে চিঠি দিয়েছেন দ্বিবেদী, রাজ্যের মুখ্য সচিব মুখ্যমন্ত্রী কে হবেন, বা তিনি কখন ভোট লড়বেন তা নিয়ে আবেদন বা সওয়াল করতে পারেন কিনা সে বিষয়েও প্রশ্ন করেছিলেন তিনি। আর্জি করা হয়েছিল দ্রুত শুনানির।
মামলার শুনানিতে গত ১৩ তারিখেই আদালতের তরফে জানানো হয়েছিল এই মামলা নিয়ে এখনই দরকার নেই দ্রুত শুনানির। আদালত জানিয়েছিল এই মামলা অপরিণত। তার পরেই আজ ছিল মামলার পরবর্তী শুনানি। কিন্তু আজও কোন রায় আসেনি এই মামলার। আদালরের তরফে দিন দেওয়া হয়েছে আগামী ২৩ তারিখ, পরবর্তী শুনানি হবে সেদিন।
৩০শে ভোট মমতার পাড়ায়, ইঞ্চিতে ইঞ্চিতে লড়ছে তৃণমূল বিজেপি বাম।
অন্যদিকে ভোটের দিন ঘোষণা হওয়ার পর থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে সব দল। হাই মার্জিনে ভোট জিততে নিজেদের মতো করে প্রচার কৌশল সাজিয়েছে বাম বিজেপি তৃণমূল। আগামী কাল থেকে টানা ২৬ তারিখ পর্যন্ত নিজের পাড়ায় নিজের জন্য প্রচার করবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ সপ্তাহে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কার হয়ে প্রচারে মাঠে নামবেন শুভেন্দু অর্জুনও।



