নজরবন্দি ব্যুরো : ব্যাট হাতে বাইশ গজ কাঁপানোর পর বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি বিরাট ও বোর্ড সংঘাতে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি, যা নিয়ে একটা সময় নিন্দার ঝড় বয়ে গিয়েছিল নেট মাধ্যমে। তবে সময়ের সাথে সাথে দাদার পাশেই দাঁড়িয়েছে গোটা দেশ।
আরও পড়ুনঃ ১৫ থেকে ১৮ বছর বয়সিদের ৩ জানুয়ারির মধ্যে টিকা, ঘোষণা মোদীর
বলাবাহুল্য, এক সময় ঝিমিয়ে পড়া ভারতীয় দলের হাত শক্ত করে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ভারতের উত্থান ঘটিয়ে ছিলেন প্রিন্স অফ ক্যালকাটা। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ভারতীয় ক্রিকেটার দের। সময় এগোনোর সঙ্গে সঙ্গে ই মহেন্দ্র সিং ধোনির হাত দিয়ে এসেছে দু’টি বিশ্বকাপ। সেইসঙ্গে সেনাপতির ভূমিকায় উঠে এসেছেন বিরাট।
বর্তমানে বিরাট কোহলি এবং রোহিত শর্মার দক্ষতা ও মুন্সিআনার দৌলতে টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়িয়েছে মেইন ইন ব্লুজ। পাশাপাশি বিসিসিআই প্রেসিডেন্টের পদে আসীন হয়ে দেশীয় ক্রিকেটের দায়িত্ব সামলাচ্ছেন সৌরভ। তবে তার বাছাই করা প্রথম একাদশে ঠাঁই হলনা বিরাটদের!

শুধুমাত্র দুই দেশীয় তারকাই সুযোগ পেলেন দাদার প্রথম একাদশে। দলের ওপেনার হিসেবে সৌরভ নিজের একাদশে রেখেছেন ম্যাথু হেইডেন এবং অ্যালিস্টার কুককে। এরপরেই ভারতীয় ক্রিকেটার হিসেবে তৃতীয় এবং চতুর্থ স্থানে রেখেছেন রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকার কে। পাশাপাশি দলের অধিনায়কের ভূমিকায় রয়েছেন রিকি পন্টিং ও উইকেটকিপার হিসেবে বেছে নিয়েছেন সিংহলী তারকা কুমার সাঙ্গাকারা কে।
সৌরভের নজরে সেরা একাদশ, সুযোগ পেলেন মাত্র দুই ভারতীয়!
তবে এখানেই শেষ নয়, তিনি যেমন অলরাউন্ডার হিসেবে বেছে নিয়েছেন জ্যাক ক্যালিস কে ঠিক তেমন ভাবেই স্পিনারদের দিকে নজর রেখে একাদশে রেখেছেন অজি তারকা শেন ওয়ার্ন ও সিংহলী তারকা মুরলীধরন কে। একই রকম ভাবে পেস বোলার হিসেবে দলে সুযোগ দিয়েছেন প্রোটিয়া তারকা ডেইল স্টেইন কে।



