১৫ থেকে ১৮ বছর বয়সিদের ৩ জানুয়ারির মধ্যে টিকা, ঘোষণা মোদীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উৎসবের মরশুমে ওমিক্রন আতঙ্কে ত্রস্ত ভারত তথা গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে শনিবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ভাষণে বড় ঘোষণা করলেন তিনি। বড় দিন উপলক্ষে ভাষণে তিনি বলেন, এক, ১৫ থেকে ১৮ বছর বয়সিদের ৩ জানুয়ারি থেকে টিকা দেওয়া হবে।

দুই, স্বাস্থ্যকর্মী, কোভিড যোদ্ধা এবং কোমর্বিডি রয়েছে এমন প্রবীণ নাগরিকরা পাবেন বুস্টার ডোজ। ১০ জানুয়ারি থেকে চালু হবে কোভিড টিকার তৃতীয় ডোজ। ৬০ বছরের বেশি বয়সি যাঁদের অন্য অসুস্থতা রয়েছে, শুধু তাঁরাই পাবেন।

১৫ থেকে ১৮ বছর বয়সিদের ৩ জানুয়ারির মধ্যে টিকা, ঘোষণা মোদীর

এদিন প্রধানমন্ত্রী আরও বললেন, বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘করোনাভাইরাস এখনও যায়নি দেশ থেকে। আমাদের সতর্ক থাকতে হবে। গোটা দুনিয়া ওমিক্রন নিয়ে কথা বলছে। আজ অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন এবং বড়দিন, তাই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলাম আজ।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন