সায়নের দাপটে চণ্ডীগড়ের বিরুদ্ধে বড় লিডের হাতছানি বাংলার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কটকে দ্বিতীয় দিনটা সায়নের। প্রথম ইনিংসে ৪৩৭ রান তোলার পর চণ্ডীগড়কে বল হাতেও চাপে ফেলে দিল বাংলা। ১৩৩ রানে চণ্ডীগড়ের ৬ উইকেট তুলে নিলেন সায়ন শেখর মণ্ডলরা। ব্যাট হাতে ৯৭ রানে অপরাজিত থেকে যেতে হয়েছিল তাঁকে।

আরও পড়ুনঃ নতুন বছরে রোহিতরা কে কত টাকা পাবে জানেন? প্রকাশ্যে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা

বল হাতে নিলেন দুই উইকেট। প্রথম দিনে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের শতরান এবং অনুষ্টুপ মজুমদারের ৯৫ রানের সুবাদে ছয় উইকেটের বিনিময়ে ৩২৯ রান তুলেছিল বাংলা। দ্বিতীয় দিনের শুরুর দিকে মনোজ তিওয়ারি অর্ধশতরান পূর্ণ করে ৫৩ রানে আউট হয়ে যাওয়ার পর সায়নের কাঁধেই যাবতীয় দায়িত্ব ছিল।

৯৭ রানেই অপরাজিত থেকে যান। বাংলা প্রথম ইনিংসে ৪৩৭ রান তোলে। চণ্ডীগড়ের জগজিৎ সিং সান্ধু পাঁচ উইকেট নেন। জবাবে মুকেশ কুমার অনুর্ধ্ব ১৯ তারকা হরনূর সিংকে ১৫ রানে ফিরিয়ে চণ্ডীগড়কে ইনিংসের প্রথম ঝটকা দেন।

সায়নের দাপটে চণ্ডীগড়ের বিরুদ্ধে বড় লিডের হাতছানি বাংলার

এই ম্যাচ জিতলে নক আউটের রাস্তা পাকা হয়ে যাবে মনোজ তিওয়ারিদের। আইপিএল-এর পর শুরু হবে সেই পর্ব। রঞ্জিতে সহজ গ্রুপেই ছিল বাংলা। গত বারের রানার্সরা এলিট গ্রুপ বি-র শীর্ষে থেকেই পরের পর্বে যেতে পারবে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত