Panchayet Election: ফের ভগবানপুরে বিস্ফোরণ, পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়ছে উত্তাপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনের ফের পূর্ব মেদিনীপুরে বিস্ফোরণ। ফের ভগবানপুরে বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে ভগবানপুরের দক্ষিণ শিমুলিয়া গ্রামে এক প্রাথমিক শিক্ষকের বাড়িতে প্রবল বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবে বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে পুলিশ।

আরও পড়ুনঃ আবাস যোজনার তালিকায় মন্ত্রীর বাবার নাম, এবার সরব তৃণমূল

স্থানীয় বাসিন্দাদের কথায়, রবিবার ভোর রাতে এলাকায় প্রবল বিস্ফোরণের আওয়াজ পান তাঁরা। তাঁরা বাইরে এসে দেখেন শিক্ষকের বাড়ির পরিত্যক্ত চালা ঘরে আগুন জ্বলছে। তবে কোনও হতাহতের খবর মেলেনি। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিরাট পুলিশ বাহিনী। ওই শিক্ষকদের দাবি, বাড়ির সামনের দিকের অংশে থাকেন তিনি। পিছনের দিক পরিত্যক্ত। সেখানেই কেউ বোমা ছুঁড়েছে। যদিও গ্রামবাসীদের বক্তব্য, বোমা আগে থেকে রাখা হয়েছিল। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে বিস্ফোরণ ঘটল? ঘটনাস্থল ঘুরে দেখগছে বোম্ব স্কোয়াড।

ফের ভগবানপুরে বিস্ফোরণ, পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়ছে উত্তাপ
ফের ভগবানপুরে বিস্ফোরণ, পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়ছে উত্তাপ

চলতি মাসেই ভূপতিনগরের অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বোমা বিস্ফোরণে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা বাড়ি ভেঙে যায়। ঘটনায় তিন জনের মৃত্যু খবর মেলে।

ফের ভগবানপুরে বিস্ফোরণ, পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়ছে উত্তাপ

ফের ভগবানপুরে বিস্ফোরণ, পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়ছে উত্তাপ
ফের ভগবানপুরে বিস্ফোরণ, পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়ছে উত্তাপ

সেবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, কুণাল ঘোষ বলেন, শুভেন্দুর কনভয় সার্চিং হোক। সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরে ঘুরে বোম দেওয়া হচ্ছে। কোথাও বোমা মারার পর আমাদের ছেলেদেরকে হেনস্থা করা হচ্ছে। কিন্তু প্রশ্নটা হল, এরকম বোমাবাজি শুরু হল কেন? এরকম তো নয়, যে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায় সড়কপথে আসছেন, তাঁর ওপর বোমাবাজির জন্য এই বোমাগুলো জড়ো করছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হামলার ছক কষা হয়েছিল। এতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণহানির আশঙ্কা ছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত