ফাইনালের আগেই একাধিক ফুটবলার অসুস্থ ফ্রান্সের! মাথায় হাত কোচ দেশঁর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপ ফাইনাল রবিবার। ট্রফির লড়াইয়ে প্রতিপক্ষ আর্জেন্টিনা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সেরা একাদশকে মাঠে নামানো নিয়ে চিন্তায় ফ্রান্স শিবির। হুগো লরিসের দলের একাধিক সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থতার কারণে এবার ফাইনালে অনিশ্চিত কিংসলে কোমান।

আরও পড়ুনঃ ‘আমার নেওয়া সিদ্ধান্তগুলি দলের সবার পছন্দ হয়নি’, কোচ পদ ছেড়ে বিস্ফোরক স্যানটোস

ফাইনালের আগেই একাধিক ফুটবলার অসুস্থ ফ্রান্সের! মাথায় হাত কোচ দেশঁর
ফাইনালের আগেই একাধিক ফুটবলার অসুস্থ ফ্রান্সের! মাথায় হাত কোচ দেশঁর

আদ্রিয়েঁ রাবিও ও দায়োত উপামেকানো। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ জানিয়েছেন, কোমানের জ্বর রয়েছে। দোহায় তাপমাত্রা কমেছে, সেই সঙ্গে সব জায়গায় শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা রয়েছে। এতেই ফ্লু উপসর্গ দেখা যাচ্ছে ফুটবলারদের মধ্যে।

ফাইনালের আগেই একাধিক ফুটবলার অসুস্থ ফ্রান্সের! মাথায় হাত কোচ দেশঁর

দেশঁ আরও বলেছেন, ‘‘উপামেকানোর পরিস্থিতি তিন দিন বেশ খারাপ ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের পরেই অসুস্থ হয়ে পড়েছিল ও। কিংগসলে কোমানও অসুস্থ। আশা করছি আমরা ফাইনালে পুরো শক্তি নিয়েই মাঠে নামতে পারব। সাবধানতা হিসাবেই অসুস্থ ফুটবলারদের আলাদা রাখা হয়েছে।’’

ফাইনালের আগেই একাধিক ফুটবলার অসুস্থ ফ্রান্সের! মাথায় হাত কোচ দেশঁর

ফাইনালের আগেই একাধিক ফুটবলার অসুস্থ ফ্রান্সের! মাথায় হাত কোচ দেশঁর

ফ্রান্স কোচ শনিবার পর্যন্ত দেখে ফাইনালের পরিকল্পনা করতে চান। দেশঁ বলেছেন, ‘‘এই মরসুমে ফ্লু হয়। সেটাই হচ্ছে অনেকের। আমরা সবাই সাবধানে থাকার চেষ্টা করছি। ফুটবলারদের অনেকের সমস্যা হচ্ছে। অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে গিয়েছে।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন