নজরবন্দি ব্যুরোঃ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপে খালি হাত থেকে বিদায়ের পেছনে অনেকে দায়ী করেছিলেন তাকে। সুইজারল্যান্ড ম্যাচে রোনালদোকে নামিয়েছিলেন ৭০ মিনিটে। মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে রোনাল্ডোকে নিয়ে এসেছিলেন ৫২ মিনিটে। সুইজারল্যান্ড ম্যাচে তরুণ স্ট্রাইকার গঞ্জালো রামোস হ্যাটট্রিক করেছিলেন।
আরও পড়ুনঃ ১৫০ রানেই শেষ বাংলাদেশ, ফলো অন করাল না ভারত

পর্তুগাল জিতেছিল ৬-১ ব্যবধানে। তবে মরক্কোর বিরুদ্ধে অসংখ্য সুযোগ তৈরি করেও লাভ হয়নি। হেরে বিদায় নিতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। সেই পর্তুগিজ হেড কোচ ফার্নান্দো স্যানটোস এবার নিজেই চাকরি ছাড়লেন। আর কোচের পদ ছাড়ার পরেই রীতিমতো বিস্ফোরণ ঘটালেন তিনি।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহাতারকাকে যেভাবে তিনি বেঞ্চে বসিয়ে রেখেছিলেন, সেটা বিশ্বকাপে বিতর্ক তৈরি করেছিলো। তখন তিনি সরাসরি মুখ না খুললেও ঘুরিয়ে স্যান্টোস সাফ বলে দিচ্ছেন, তিনি যা যা সিদ্ধান্ত নিয়েছেন সবটা দলের স্বার্থে। দলের সবার যে সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি, সেটাও স্পষ্ট বলে দিয়েছেন স্যান্টোস।
‘আমার নেওয়া সিদ্ধান্তগুলি দলের সবার পছন্দ হয়নি’, কোচ পদ ছেড়ে বিস্ফোরক স্যানটোস

তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমার জীবনের সেই লক্ষ্য পূরণ হয়েছে। তবে সবকিছু নতুন করে শুরু করার এটাই সঠিক সময়’। এরপরই স্যান্টোস বলেন,’যখন তুমি কোনও দলের নেতৃত্ব দেবে, তোমাকে কিছু কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। স্বাভাবিকভাবেই আমার নেওয়া সিদ্ধান্তগুলি দলের সবার পছন্দ হয়নি। কিন্তু আমি যখন যা সিদ্ধান্ত নিয়েছি, সবটাই দলের স্বার্থের কথা ভেবে’।



