নজরবন্দি ব্যুরোঃ ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ধরাশায়ী বাংলাদেশ। প্রথম ইনিংসে দিনের শেষে মাত্র ১৩৩ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল টাইগাররা। কঠিন পিচে ব্যাট করতে নেমে বাংলাদেশ ব্যাটারের কেউই দাঁড়াতে পারেননি। দলের সর্বোচ্চ স্কোর মুশফিকুর রহিমের।
আরও পড়ুনঃ রোনাল্ডোর পর এবার মেসিকে নিয়ে জল্পনা তুঙ্গে, নিজের শৈশবের ক্লাবে ফিরতে পারেন এলএম১০

দীর্ঘদিন পরে ভারতীয় দলে ফিরে স্বমহিমায় দেখা দিলেন কুলদীপ যাদব। ব্যাট হাতে কার্যকরী ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও ভেল্কি দেখালেন চায়নাম্যান বোলার। তৃতীয় দিনের খেলা শুরু হবার পর ১৩৩ থেকে দলের রান ১৫০ তে পৌঁছেই শেষ হয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস৷

এদিন কুলদীপের কামাল ইনিংসে শেষ উইকেটটি অক্ষর প্যাটলে তুলে নেন৷ কুলদীপের এদিন অবশ্য ৫ উইকেট হয়ে গেল৷ ১৬ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি৷ এর পর বাংলাদেশ ফলোঅনে পড়লেও ভারতীয় দল সেটি না করে পুনরায় ব্যাট করতে নেমেছে। তাতে সফরকারী দল এগিয়ে থাকলো ২৫৪ রানে।
১৫০ রানেই শেষ বাংলাদেশ, ফলো অন করাল না ভারত

ভারত প্রথম ইনিংসে: ১৩৩.৫ ওভারে ৪০৪ (পূজারা ৯০, শ্রেয়াস ৮৬, অশ্বিন ৫৮, কুলদীপ ৪০; মিরাজ ৪/১১২, তাইজুল ৪/১৩৩)। বাংলাদেশ প্রথম ইনিংসে: ৫৫.৫ ওভারে ১৫০ (মুশফিক ২৮, মিরাজ ২৫, লিটন ২৪; কুলদীপ ৫/৪০, সিরাজ ৩/২০)



