নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপ অভিযান শেষে পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদে অনুশীলনে দেখা গিয়েছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। যা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে বিশ্বজুড়ে। আর এবার মেসির পালা। কারণ তিনি আর জাতীয় দলে খেলবেন জানিয়ে দিয়েছেন।
আরও পড়ুনঃ রিয়াল মাদ্রিদে অনুশীলন করছেন রোনাল্ডো! তবে কিসের ইঙ্গিত দিলেন তিনি

কিন্তু ক্লাব ফুটবল যে তিনি খেলবেন সেটা ঠিক। তাই জল্পনা শুরু তাঁকে নিয়েও। তিনি এবার কোন ক্লাবে খেলবেন তা নিয়ে। মেসি বার্সেলোনা ছেড়ে রাতারাতি পিএসজিতে গিয়েছিলেন। কিন্তু এবার তাঁকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। আর তা হল এবার নাকি তিনি তাঁর শৈশবের ক্লাব নিউওয়েলসে ফিরতে পারেন।

১৯৯৫ সালে ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েসের হাত ধরেই ফুটবলে অভিষেক হয় মেসির। সেখানে তিনি খেলেন ২০০০ সাল পর্যন্ত। তারপর যোগ দেন বার্সেলোনায়। কিন্তু ছোটবেলার ক্লাবকে ভুলতে পারেননি তিনি।
রোনাল্ডোর পর এবার মেসিকে নিয়ে জল্পনা তুঙ্গে, নিজের শৈশবের ক্লাবে ফিরতে পারেন এলএম১০

আর এই কথা তিনি অনেকবার বলেছেন মিডিয়ার সামনে। শুধু তাই নয়, কেরিয়ারের শেষে পুরনো ক্লাব নিউ ওয়েলসে ওল্ড বয়েসের হয়ে খেলতে চান এ কথাও জানিয়েছিলেন অনেক বার। আর এবার তাঁর ঘনিষ্ঠ মহল থেকে খবর যে তিনি কেলতে পারেন নিউওয়েলসে। এবার দেখার বিশ্বকাপ জিতে তিনি কি সিদ্ধান্ত নেন। বা বিশ্বকাপ হেরে তিনি কোথায় খেলেন।



