নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপ থেকে চোখের দলে বিদায় নিয়েছেন তিনি। বিশ্বকাপের আগেই ক্লাব ফুটবল নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। আর এই তিনি হলেন রোনাল্ডো। কিন্তু বিশ্বকাপের পরেই তাঁকে দেখা যাচ্ছে তাঁর পুরানো ক্লাব রিয়াল মাদ্রিদে । সুত্রের খবর, তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো নাকি এখন সেখানেই অনুশীলন করছেন।
আরও পড়ুনঃ ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, জানুন কবে থেকে কোথায়

তবে রিয়াল মাদ্রিদ দলের সঙ্গে এখনও সরকারি ভাবে যুক্ত হননি তিনি। রোনাল্ডো এই মুহূর্তে কোনও ক্লাবের অংশ নন। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে আগেই। এর পর বিভিন্ন ক্লাব তাঁকে প্রচুর টাকার বিনিময়ে চুক্তি করতে চেয়েছে। কিন্তু তিনি তাতে সক্রিয় ভূমিকা নেননি।

তবে তিনি নতুন দল খুঁজছেন এই খবর ছিল। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের পর নিজেকে ফিট রাখতে রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর তা দেখে জল্পনা শুরু হয়েছে তাহলে কি তাঁর পুরনো ক্লাবেই খেলতে চলেছেন? তবে বিষয়টি এখনও স্পষ্ট নয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে এখনও কোনও আলোচনা হয়নি।
রিয়াল মাদ্রিদে অনুশীলন করছেন রোনাল্ডো! তবে কিসের ইঙ্গিত দিলেন তিনি

রোনাল্ডো এবং রিয়াল মাদ্রিদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে,তাই তাঁকে ক্লাবের পক্ষ থেকে প্রশিক্ষণের অনুমতি দেওয়া হয়েছে। তবে রোনাল্ডোর নতুন ক্লাব নিয়ে জল্পনার মাঝে এমন অনুশীলনের খবর সিআর সেভেন ভক্তদের মনে খুশির হাওয়া এনে দিতে পারে। কিতু তা পাকা কিনা তার খবর পেতে অপেক্ষা করতে হবে আর কিছুদিন।



