নজরবন্দি ব্যুরোঃ দীপাবলির আগেই লাল টিপ, লাল শাড়িতে দেখা যাবে অক্ষয় কুমারকে। উলুধ্বনি দিয়েই শুক্রবার মুক্তি পেল ‘লক্ষ্মী বম্ব’র ট্রেলর। উৎসবের মরশুম শুরু হতেই প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ছবির ট্রেলর । দীপাবলির আগেই ওয়েব দুনিয়াতে দর্শকদের মন জয় করতে আসছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। disneyplushotstar এ মুক্তি পাবে এই ছবিটি। নিজের টুইটার থেকে এমনটাই জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ রাজ্যে লাফিয়ে কমল সুস্থতার হার, বাড়ল চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা।


হরর কমেডি ঘরানার তামিল ছবি ‘কাঞ্চনা’র অফিশিয়াল রিমেক ‘লক্ষ্মী বম্ব’। নিজের পরিচালনায় ও প্রযোজনায় সেই ছবিতে অভিনয় করেছিলেন দাক্ষিণী তারকা রাঘব লরেন্স । রাঘবই ‘লক্ষ্মী বম্ব’-এর পরিচালক। ২০১৯ সালের জানুয়ারি মাসে ছবি তৈরির কথা ঘোষণা করা হয়েছিল। অক্ষয় নায়িকা হিসেবে কিয়ারা আডবানীকে বাছা হয়।
ছবিটিতে অভিনয় করেছেন তুষার কাপুর, শারদ কেলকর, অশ্বিণী কালসেকরের মতো অভিনেতা-অভিনেত্রীরা। ২০১৯-এর ২২ এপ্রিল অক্ষয় ও কিয়ারার সঙ্গে শুটিং শুরু করেন রাঘব লরেন্স। শুটিংয়ের মাঝে কানাঘুষো শোনা যায়, অক্ষয় কুমারের সঙ্গে মতপার্থক্যর জেরে পরিচালনার দায়িত্ব ছেড়ে দিয়েছেন রাঘব লরেন্স। পরে রাঘব জানান, তিনিই পরিচালক হিসেবে সিনেমার কাজ সম্পূর্ণ করবেন।
দীপাবলির আগেই লাল টিপ, লাল শাড়িতে দেখা যাবে অক্ষয় কুমারকে। চলতি বছরের মার্চ মাসে দুবাইয়ের বুর্জ খালিফায় অক্ষয়-কিয়ারা জুটির সঙ্গে একটি গানের দৃশ্যের শুটিংয়ের পর কাজ শেষ করেন রাঘব। লকডাউনের মধ্যেই ছবি পোস্ট প্রোডাকশনের অনেকটা কাজ শেষ করা হয়। ৯ নভেম্বর ডিজনি প্লাস হটস্টার মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘লক্ষ্মী বম্ব’।









