Rahul Dravid: মিস্টার ডিপেন্ডেবলের উপরেই ভরসা BCCI এর, টি২০ বিশ্বকাপ পর্যন্ত তাঁকেই কোচ করার পরিকল্পনা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপ ফাইনালের পর ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে উঠেছিল জল্পনা। সবাই ভেবেছিল এবার আর কোচের পদে থাকবেন না তিনি। সূত্রের খবরও ছিল সেই রকম। দ্রাবিড় নিজেও চাননি ফের দলের দায়িত্ব নিতে। কিন্তু বিসিসিআই সে রকম চাইনি। বোর্ড ফের তাঁকে কোচ করার জন্য উঠেপড়ে লেগেছে।

আরও পড়ুন: সাদা বলের ক্রিকেটে বড় সিদ্ধান্ত বিরাটের, তাঁর ভবিষ্যৎ ঘিরে জল্পনা

কারণ দ্রাবিড়ের উপর ভরসা রাখতে আগ্রহী বোর্ড কর্তারা। ভারতীয় তরুণদের হাতে করে তৈরি করেছেন তিনি। তাঁদের শক্তি, দূর্বলতা হাতের তালুর মতোই জানেন দ্রাবিড় । তাঁর তত্ত্বাবধানেই দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ভারত। এছাড়াও গত দুবছরে কোচ হিসেবে তাঁর রেকর্ড মন্দ নয়।

মিস্টার ডিপেন্ডেবলের উপরেই ভরসা BCCI এর, টি২০ বিশ্বকাপ পর্যন্ত তাঁকেই কোচ করার পরিকল্পনা
মিস্টার ডিপেন্ডেবলের উপরেই ভরসা BCCI এর, টি২০ বিশ্বকাপ পর্যন্ত তাঁকেই কোচ করার পরিকল্পনা

তাই বিসিসিআই এখনই দ্রাবিড়কে নাকি আলবিদা বলতে নারাজ। বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “গত সপ্তাহে বোর্ড সচিব জয় শাহের সঙ্গে কথা হয়েছে দ্রাবিড়ের। অবশ্যই নতুন চুক্তি নিয়ে এখনও আলোচনা বাকি। কিন্তু বোর্ড চাইছে দ্রাবিড়ই দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় যান।”

5 21

প্রথমে না গেলেও সিরিজের পরের দিকে একদিনের ক্রিকেট ও টেস্ট সিরিজের সময়। কারণ প্রথমে পর্বে টি-টোয়েন্টি সিরিজ়‌ খেলবে দুই দেশ। অস্ট্রেলিয়া সিরিজ়ের মতোই সেখানেই ভিভিএস লক্ষ্মণ দায়িত্বে থাকবেন। কিন্তু এখনও তাঁকে পূর্ণ সময়ের কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে না।

মিস্টার ডিপেন্ডেবলের উপরেই ভরসা BCCI এর, টি২০ বিশ্বকাপ পর্যন্ত তাঁকেই কোচ করার পরিকল্পনা

5 22

কারণ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত তিনি। তবে দ্রাবিড় নিজে এখনও কিছু জানাননি। আইপিএলের অনেক দলের টিম ডিরেক্টর বা মেন্টর হওয়ার প্রস্তাব রয়েছে তাঁর কাছে। সেখানে খাটনি অনেক কম, টাকাও বেশি। তিনি কী করেন সেটাও দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর