২৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় হায়দরাবাদে আয়োজিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে চাঁদের হাট। আমন্ত্রিত ছিলেন বেন স্টোকসেরা। এই প্রথম বিসিসিআইয়ের পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিদেশি কোনও দলকে।
আরও পড়ুন: ৬০-৭০ হাজার বেকারদের চাকরি আটকে দিয়েছে রাম-বাম-শ্যাম! গুরুতর অভিযোগ মমতার



ক্রিকেটে সারা জীবনের অবদানের জন্য সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ২০২৩ সালে স্বপ্নের ফর্মে ছিলেন শুভমান গিল। ওডিআই ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ২ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন গিল।



ঝুলিতে ছিল ৫টি শতরান। লাল বল-সাদা বল উভয় ফর্ম্য়াটেই ভাল পারফরম্যান্সের কারণে ২০২২-২৩ সালে ভারতের সেরা আন্তর্জাতিক ক্রিকেটার নির্বাচিত হলেন শুভমান গিল। ২০১৯-২০ মরসুমের জন্য পলি উমরিগড় পুরস্কার পেয়েছেন বাংলার জোরে বোলার মহম্মদ শামি।
বোর্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন শামি সহ চার, জীবন কৃতি সম্মান শাস্ত্রীকে

২০২০-২১ সালে রবিচন্দ্রন অশ্বিন ও ২০২১-২২ সাল জসপ্রীত বুমরাহ সেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ড পেয়েছেন। অপর দিকে মহিলাদের বিভাগে ২০২০-২১ ও ২০২১-২২ সালে সেরার শিরোপা পেয়েছেন স্মৃতি মন্ধনা ও ২০১৯-২০ ও ২০২২-২৩ সালের সেরা নির্বাচিত হয়েছেন দীপ্তি শর্মা।







