নজরবন্দি ব্যুরোঃ এই মাসেই যদি ব্যাঙ্কের কোনও কাজ করার কথা ভাবেন, তবে কিন্তু আপনি মুশকিলে পড়তে পারেন। জানুয়ারি মাসের বাকি ১০ দিনে ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। যদিও এই ব্যাঙ্কের ছুটি বিভিন্ন রাজ্যে আলাদা। অর্থাৎ ৫ দিন যে একই রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে, তা নয়। বিভিন্ন রাজ্যে কয়েকদিনের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। তবে এই ছুটির দিনে অনলাইন মুডে ব্যাঙ্কিং (Online Banking) পরিষেবা ব্যবহার করা যাবে।
আরও পড়ুনঃ গোয়ায় কংগ্রেসের সঙ্গে জোটে আশাবাদী নাফিসা আলি, সোনিয়াকে আবেদন তৃণমূল নেত্রীর


ব্যাঙ্কের ছুটি এক রাজ্য থেকে অন্য রাজ্যে পরিবর্তিত হয়। নির্দিষ্ট রাজ্য ছাড়া অন্য রাজ্যে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) খোলাই রয়েছে। ব্যাঙ্কিং ছুটির দিনগুলি বিভিন্ন রাজ্যে পালিত উৎসব বা সামাজিক অনুষ্ঠানের উপর নির্ভর করে।
এখন জেনে নেওয়া যাক জানুয়ারিতে শেষ ১০ দিনের মধ্যে RBI-এর Holiday List-এ কোন কোন দিন ছুটি থাকছে।
| তারিখ | দিন | ছুটির কারণ | কোন কোন রাজ্যে ছুটি |
| 22 জানুয়ারি | শনিবার | মাসের চতুর্থ শনিবার | দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ |
| 23 জানুয়ারি | রবিবার | নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন | দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ |
| 26 জানুয়ারি | বুধবার | প্রজাতন্ত্র দিবস | দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ |
| 30 জানুয়ারি | রবিবার | – | দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ |
| 31 জানুয়ারি | সোমবার | মি দাম মি ফি | অসম |


রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফে পরের মাসের ব্যাঙ্কের ছুটির দিন তার আগের মাসেই জানিয়ে দেওয়া হয়।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এর যাবতীয় ব্যাঙ্কের ছুটি তিনটি নির্দিষ্ট ধারার মধ্যে পড়ে। এগুলি হল, Holiday under Negotiable Instruments Act, Holiday under Negotiable Instruments Act , Real Time Gross Settlement Holiday, and Banks’ Closing of Accounts। এই তিন ধারাই মেনে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এর তরফে ব্যাঙ্কের যাবতীয় ছুটি দেওয়া হয়।
আগামী ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনেনিন বন্ধের তারিখ……

তবে, গ্রাহকদের চিন্তার বিশেষ কারণ নেই। উপরের ছুটির দিনগুলিতে ইউপিআই (UPI) ব্যাঙ্কিং চলবে, আবার একই ভাবে নেট ব্যাঙ্কিংও অ্যাক্টিভ থাকবে। উক্ত দিনের মধ্যে বেশ কিছুদিন কেবলমাত্র নির্দিষ্ট এই জায়গাগুলোতেই বন্ধ থাকবে ব্যাঙ্ক। যেমন ৩১ জানুয়ারি শুধুমাত্র অসমেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।








