Goa Assembly Election: গোয়ায় কংগ্রেসের সঙ্গে জোটে আশাবাদী নাফিসা আলি, সোনিয়াকে আবেদন তৃণমূল নেত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাস ঘুরলেই গোয়া বিধানসভা নির্বাচন। এরই মধ্যে তৃণমূল এবং কংগ্রেসের জোট নিয়ে জট কিছুতেই খুলছে না। এবার সরাসরি কংগ্রেসের কার্যকরী সভাপতি সোনিয়া গান্ধীর কাছে জোটের জন্য আবেদন জানালেন নাফিসা আলি। ট্যুইট করে জানালেন, গোয়ায় কংগ্রেসের সঙ্গে জোটে আশাবাদী তিনি।

আরও পড়ুনঃ Priyanka Chopra and Nick Jonas: সারোগেসির মাধ্যমে মা হলেন প্রিয়ঙ্কা, কিন্তু এখনই সন্তানকে আনা যাবেনা বাড়িতে

ট্যুইটারে গোয়ার রাজ্য কমিটির সহ-সভাপতি নাফিসা আলি লেখেন, আমি দৃঢ় আশাবাদী কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবিষয়ে কথা বলবেন। এমনকি জোট নিয়ে পি চিদম্বরমকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার জন্য আবেদন জানান তিনি। তাঁর কথায়, আমি যতদুর অবধি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে চিনি তাঁর মধ্যে কোনও অহংকার বোধ নেই।

২৪ নির্বাচনের আগে পাঁচ রাজ্যের নির্বাচন যেন সেমিফাইনালের সমান। বিশেষভাবে নজর রয়েছে পশ্চিম ভারতের ছোট্ট রাজ্য গোয়ার দিকে। যেখানে বিজেপি সরকারকে উৎখাত করতে দেশের প্রায় সমস্ত বিরোধী দলগুলি একজোট হতে শুরু করেছে। আগামী মাসের নির্বাচনের আগে তিনদিনের গোয়া সফরে উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Goa Assembly Election: গোয়ায় কংগ্রেসের সঙ্গে জোটে আশাবাদী নাফিসা আলি, সোনিয়াকে আবেদন তৃণমূল নেত্রীর
Goa Assembly Election: গোয়ায় কংগ্রেসের সঙ্গে জোটে আশাবাদী নাফিসা আলি, সোনিয়াকে আবেদন তৃণমূল নেত্রীর

এখনও অবধি ২০ টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। ১০ টি আসনে ঘাসফুলের প্রার্থী এবং বাকি ১০ আসনে মহারাষ্ট্র গোমন্তক পার্টি। বাকি আসনগুলি কাদের জন্য ছাড়বে তৃণমূল? কারণ, কংগ্রেসের অনমনীয় মনোভাবের কারণেই এবার তৃণমূলের সঙ্গে জোটের সিদ্ধান্ত নিয়েছে শিবসেনা। আপাতত শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের বক্তব্যে সেটা স্পষ্ট হয়েছে। জোটের অংশ হতে পারেন শরদ পাওয়ারের এনসিপিও।

গোয়ায় কংগ্রেসের সঙ্গে জোটে আশাবাদী নাফিসা আলি, সোনিয়াকে আবেদন 

গোয়ায় কংগ্রেসের সঙ্গে জোটে আশাবাদী নাফিসা আলি, সোনিয়াকে আবেদন 
গোয়ায় কংগ্রেসের সঙ্গে জোটে আশাবাদী নাফিসা আলি, সোনিয়াকে আবেদন 

যদিও সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তাঁর বক্তব্য, কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ  বিজেপিকে ভোট দেওয়া। তৃণমূলের সাধারণ সম্পাদকের বক্তব্যে আগামী দিনে কী পদক্ষেপ নেবে কংগ্রেস? তা দেখার রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত