Subrata Bakshi: অভিষেককেই রাজ্য সভাপতি চাইলেন বক্সী, কী বললেন মমতা?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি নিজের পদ ছেড়ে দিতে চাইলেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করলেন। এই ঘটনায় শোরগোল পড়ে যায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠকে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই প্রস্তাব উঠতেই তা খারিজ করে দেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন: টার্গেট পঞ্চায়েত! মন্ত্রীদের জেলায় জেলায় গিয়ে প্রচারের নির্দেশ মমতার

ঠিক কি ঘটেছিল সেই দিন? শনিবার তৃণমূলের নির্বাচনী কমিটির বৈঠক বসেছিল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। অভিষেকও সেই বৈঠকে ছিলেন। সভার শুরুতেই বক্তৃতা করতে উঠে বক্সী ওই প্রস্তাব দেন। তিনি বলেন,

17 10

‘আমার শরীর খারাপ। তাই এখন আর রাজ্যের কোথাও সে ভাবে যেতে পারি না। এখন ভবানীপুরের পার্টি অফিস আর তৃণমূল ভবনে যাই’। এর পরেই তাঁর সংযোজন, ‘রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হোক অভিষেককে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে ও ভাল কাজ করছে। কী ভাবে জনসংযোগ যাত্রার মতো কর্মসূচি সামাল দিয়েছে, তা আমরা সবাই দেখেছি।

অভিষেককেই রাজ্য সভাপতি চাইলেন বক্সী, কী বললেন মমতা?

18 9

তাই আমি বলব ওকেই রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হোক’। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার দিন থেকেই সুব্রত বক্সি রাজ্য সভাপতি পদে রয়েছেন। তিনি মনে করেন এখন বাকি কাজটা অভিষেকই করতে পারবে। আর তিনি অভিষেককে আশীর্বাদ করে সাংগঠনিক কাজ থেকে অব্যাহতি নিয়ে সংসদীয় রাজনীতিতে মন দিতে চান। কিন্তু অভিষেক নিজেই বক্সিদাকে ছাড়তে নারাজ।

19 9

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর