শোভন গৃহবন্দী থাকবেন ধরে নিয়েই অক্সিজেন কনসেন্ট্রেটর কেনার তোড়জোড় বৈশাখীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দী ব্যুরোঃ শোভন গৃহবন্দী থাকবেন, এবং বাকি তিন জনও। বৃহত্তর বেঞ্চের রায় এখনো আসেনি। তার আগে পর্যন্ত জানানো হয়েছে বাড়িতেই গৃহবন্দী হয়ে থাকতে হবে ফিরহাদ-মদন-সুব্রত-শোভনকে। ফিরহাদ আছেন প্রেসিডেন্সি জেলে। বাকি সকলেই অবশ্য অসুস্থতা নিয়ে গ্রেপ্তারির প্রথম রাত থেকেই SSKM এর উডবার্ণে।  আদালতের গৃহবন্দীর রায়ের পর শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন  চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, তাঁরা বললেই বাড়ি নিয়ে যাবেন শোভন চ্যাটার্জীকে।

আরও পড়ুনঃ ‘যশ’ লাভে অনীহা! ঝড় আটকাতে তৈরি হচ্ছে সরকার, সরানো হচ্ছে ৩ লক্ষ মানুষকে

এখনো চূড়ান্ত রায় আসেনি। তবে হাইকোর্ট খারিজ করেছে ৪ জনের মামলা ভিন রাজ্যে নিয়ে যাওয়ার আবেদন। CBI এখনই সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও ভাবছে না। SSKM এর চিকিৎসকেরা জানিয়েছেন এখনই তিনজনকে ছুটি দেবেন না। আগামীকাল শারীরিক পরিস্থিতি বিচার এবং আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু শোভনের শারিরিক অবস্থা নিয়ে চিন্তায় বৈশাখী, আগেও জানিয়েছেন পারিপার্শ্বিক চাপে মানসিক অবসাদে ভুগছেন তিনি। সেদিক থেকে একটু এগিয়ে পরিকল্পনা করে রাখছেন। বৃহত্তর বেঞ্চের রায়ও যদি গৃহবন্দী হয়, সেক্ষেত্রে বাড়িতেই মোটামোটি হাসপাতালের সব সুযোগ সুবিধা রাখতে চাইছেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

শোভন গৃহবন্দী থাকবেন, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত বৈশাখী। এই বিষয়ে বাংলার প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, কোভিড পরিস্থিতি মাথায় রেখেই তিনি সব রকম বিকল্প পথ ভেবে রাখছেন। বাড়িতেই রাখতে চাইছেন হাসপাতালের মত ব্যবস্থা। ইতিমধ্যেই চেষ্টা শুরু করেছেন অক্সিজেন কনসেন্ট্রেটর কেনার। ব্যবস্থাও রাখছেন নেবুলাইজারেরও। সঙ্গে জানিয়েছেন, ‘‘অনুমতি পেলে বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানোর প্রস্তুতি নিয়ে রেখেছি।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত