‘যশ’ লাভে অনীহা! ঝড় আটকাতে তৈরি হচ্ছে সরকার, সরানো হচ্ছে ৩ লক্ষ মানুষকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘যশ’ লাভে অনীহা! ঝড় আটকাতে তৈরি হচ্ছে সরকার, বছর ঘুরতেই ফের উঠছে ঝড়, গত বছরের ঠিক এই সময়েই বাংলার ওপর দিয়ে বয়ে গিয়েছিল আমফান। ব্যাপক ক্ষতি হয়েছিল সাগর পাড়। ঝড়ের দাপটে নুইয়ে গিয়েছিল জেলার সব গাছপালা। জল নামতে সময় লেগেছিল বহু। অনেক দিন পর্যন্ত দেখা যায়নি বাড়ির উঠোন। দিনে দিনে জল শুকিয়ে, চাল শুকিয়ে ফের স্বাভাবিক হচ্ছিলো জীবন। সেবারও করোনা ছিল।

আরও পড়ুনঃ মজদুর ভবনে সাঁটা ভবানী ভবনের নোটিস, CBI বনাম CID’র ইঙ্গিত দিচ্ছেন অর্জুন সিং

এবার এইসময়ে সবকিছু উলটে পালটে দিচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। আর তাতে সঙ্গী হতে ফের বাংলায় আসছে ঝড় ‘যশ’। তবে গতবারের মত প্রবল ক্ষয় ক্ষতি যাতে না হয় তার জন্য দিন থাকতেই কোমর বেঁধে নেমছে রাজ্য সরকার। সাগর পাড়ের জেলা গুলিতে জারি হয়েছে নির্দেশিকা। রবিবারের মধ্যে সকল মাঝিদের উপকূলে ফেরার নোটিস দিয়েছে ক’দিন আগেই।

আগাম প্রস্তুতি হিসেবে তৈরি রাখতে বলা হয়েছে উপকূলবর্তী সাইক্লোন সেন্টারগুলিকে। বিপর্যয় মোকাবিলা দফতরকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে খাবার, পানীয় জল, ওষুধ মজুত রাখতে নির্দেশ। মত্‍স্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কবার্তা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিদ্যুত্‍ দফতর, বিপর্যয় মোকাবিলা দফতরের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

আঁটসাঁট পরিকল্পনা নিচ্ছে নবান্ন। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই এনডিআরএফ পাঠানো হয়েছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, সাগর, বাসন্তী, গোসাবা এবং ডায়মন্ড হারবারে। পাশাপাশি এনডিআরএফ ও এসডিআরএফ পাঠানো হয়েছে পাথরপ্রতিমা নামখানা এবং মথুরাপুরে। এছাড়াও, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদে সহ বেশ কিছু জায়গায় এসডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই।

‘যশ’ লাভে অনীহা! ঝড় আটকাতে তৈরি হচ্ছে সরকার,  সাইক্লোন ট্র্যাক করার জন্য টিম গুলিকে নির্দেশ দেওয়া স্যাটেলাইট  ফোন ব্যাবহারের জন্য। যাতে বিদ্যুৎ ছিন্ন হলেও নবান্ন সহ কন্ট্রোল রুম গুলির সাথে যোগাযোগ যুক্ত থাকে। দক্ষিন চব্বিস পরগণার প্রায় ৩ লক্ষ্য মানুষকে ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। মহুত রাখা হচ্ছে বেড থেকে মাস্ক। করোনা কালে এই ভয়াবহ দূর্যোগ সামলাতে গতবছরের পরিস্থিতি থেকে রাজ্য শিক্ষা নিয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত