প্রেমিক শোভনের আসনে রত্না কেন প্রার্থী? ক্ষোভে বাড়ি ছাড়ার নোটিশ পাঠালেন বৈশাখী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজনীতির চেয়ে সংবাদের শিরোনামে এসেছিল তাঁদের ত্রিকোণ সম্পর্কের কাহিনী। শোভন, বৈশাখী ও রত্নার এমন আলোচিত রসায়ন ভোটের আগেও সাড়া ফেলেছিল। দিন যত গড়িয়েছে ততই নেটিজেনদের বিনোদনের মাধ্যম হয়ে উঠেছেন শোভন-বৈশাখী-রত্নার কাহিনী। বৈশাখীকে বাড়ি বিক্রি থেকে সিঁদুরদান সবই করেছেন শোভন, ঘুরতে বেরিয়েছেন এক্কা গাড়িতে চড়ে। গল্পের রোমিও জুলিয়েটকে হার মানিয়েছে শোভন বৈশাখীর পরকীয়া।

আরো পড়ুনঃ শোভন-বৈশাখী-রত্নার সব খবরে চোখ রাখতে এখানে ক্লিক করুন। 

২০২১ বিধানসভায় শোভন চট্টোপাধ্যায় বা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বেহালা পূর্বে বিজেপি প্রার্থী না করায় দল ছেড়েছে ছিলেন যুগলে। এদিকে শোভন কাননে তৃণমূল প্রার্থী রত্নার আধিপত্য দেখা যায় ভোটের ফলাফলে। শোভনের কেন্দ্রে রত্না জয়ী হন ৩৭,৪২৮ ভোটে। ২০২১ নির্বাচনে শোভনের কেন্দ্র বেহালা পূর্ব থেকে রত্না চট্টোপাধ্যায় কে প্রার্থী করে চমক দিয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। এবারের শোভনের কেন্দ্রে ‘দিদি’ আস্থা রেখেছেন সেই রত্নাতেই। ১৩১ নম্বর ওয়ার্ড এখন থেকে লেখা হল রত্না চট্টোপাধ্যায়ের নামে। দুর্গাপুজোর শাড়ি পাঠিয়েও মমতার মন গলাতে পারেননি কানন।

আরও পড়ুনঃ KMC Election 2021: শোভন কাননে রত্নাই ফুল, বিধানসভার পর পুরসভাতেও চমক মমতার।

গত বিধানসভা নির্বাচনে শোভনের জেতা আসনে রত্নাকে প্রার্থী করার পর থেকে ভালভাবেই দায়িত্ব সামলে ছিলেন শোভন জায়া। বিজেপির সেলিব্রিটি প্রার্থী পায়েল সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিনিয়ে এনেছিলেন বড় জয়। নিকটতম প্রতিদ্বন্দ্বী পায়েল সরকার কে ৩৭,৪২৮ ভোটে পরাজিত করেন রত্না। তারপর ফেসবুকে শোভন কে কটাক্ষ করে বার্তা দেন, “আজ মনের খোলা জানালায় খুশির বৈশাখী হাওয়া ফেলে আসা অতীতের কিছু ধূসর ক্ষতের উপর প্রশান্তির প্রলেপ দিয়ে গেল।”

প্রেমিক শোভনের আসনে রত্না কেন প্রার্থী? ক্ষোভে বাড়ি ছাড়ার নোটিশ পাঠালেন বৈশাখী।

প্রেমিক শোভনের আসনে রত্না কেন প্রার্থী? ক্ষোভে বাড়ি ছাড়ার নোটিশ পাঠালেন বৈশাখী।
প্রেমিক শোভনের আসনে রত্না কেন প্রার্থী? ক্ষোভে বাড়ি ছাড়ার নোটিশ পাঠালেন বৈশাখী।

এদিকে রত্নাকে শোভনের আসনে প্রার্থী করা নিয়ে ক্ষোভে ফুঁসছেন বৈশাখী বন্দোপাধ্যায়। পর্ণশ্রীর মহারানি ইন্দিরা দেবী রোডের ১৩৯ ডি/৪ নম্বর যে বাড়িটিতে রত্না থাকেন তা শোভন চট্টোপাধ্যায়ের। ১ কোটি টাকার বিনিময়ে এই বাড়িটি বৈশাখী কে তিনি বিক্রি করেছেন বলে খবর। সেই বাড়ি ছেড়ে দেওয়ার জন্যে রত্নাকে আইনি নোটিশ পাঠিয়েছেন বৈশাখী। যদিও এই নোটিস নিয়ে খুব হালকা চালেই জবাব দিয়েছেন রত্না। শনিবার ভোট প্রচারে বেরিয়ে রত্না চট্টোপাধ্যায় হাসতে হাসতে বলেন, ‘লোটা কম্বল গোটানো আছে। ভোট শেষ হলেই চলে যাব।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন