নজরবন্দি ব্যুরোঃ প্রচারে বেরিয়ে ভবানীপুরে প্রবল বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়। রাজ্যে দোরগোড়ায় নির্বাচন। শাসক থেকে বিরোধী প্রচারে প্রতিদিনিই জোর বাড়াচ্ছে সকলেই। তবে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে প্রবল বিক্ষোভের মুখে পরলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়।
আরও পড়ুনঃ ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ঘোষণা হল ভারতীয় স্কোয়াড, রয়েছে তিনটি চমক


শুধু তাই নয় বিক্ষোভের মাঝে গো ব্যাক স্লোগানও শোনা গেল। আজ নিজের এলাকা টালিগঞ্জে প্রচারে বেরিয়েছিলেন বাবুল। প্রচারে বেরিয়ে ভবানীপুরে চা খেতে দাঁড়ান তিনি। অভিযোগ সেখানেই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকেরা। চলতে থাকে তৃণমূলের স্লোগানও। শেষ পর্যন্ত বাবুল গাড়ি থেকে নেমে সকলের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন।
তাতে পরিস্থিতি নিয়ন্ত্রনে এলে বাবুল এলাকা ছাড়েন। প্রসঙ্গত ভবানীপুর মুখ্যমন্ত্রীর পুরনো বিধানসভা এলাকা। আজ এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের ক্ষোভ উগড়ে দেন বাবুল। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন ” রাজ্যে গনতন্ত্র কোথায়? ২রা মে সবকিছু শেষ হবে। খেলা নয় উন্নয়ন হবে।” এই ঘটনা নিয়ে সুর চরাতে শুরু করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব।
প্রচারে বেরিয়ে ভবানীপুরে প্রবল বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়। তবে তাকে আমল দিতে নারাজ তৃণমূল। তারা বলেছে এ রাজ্যের মানুষের বিক্ষোভ। ভোটের ফলেই তা প্রকাশ পাবে। দুই জুজুধানের লড়াইয়ে জমে উথেছে রাজ্য রাজনীতি।










