চলতি মাসেই উদ্বোধন হবে রাম মন্দিরের, কেমন হল আমন্ত্রণ পত্র, অতিথি তালিকায় কারা?

প্রায় ৬ হাজার আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। যে রাম মন্দিরের উদ্বোধন ঘিরে এত হইচই, তার আমন্ত্রণ পত্র কেমন হবে, তা নিয়েও কম আলোচনা হচ্ছে না। অতিথি তালিকায় রয়েছেন কারা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অযোধ্যার রাম মন্দির ঘিরে সমগ্র দেশবাসীর উত্তেজনা তুঙ্গে। কয়েকদিনের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। ২৪ তারিখ থেকেই সাধারণ মানুষের জন্য রাম মন্দিরের দরজা খুলে যাবে। ইতিমধ্যেই আমন্ত্রণ পত্র বিলি করা শুরু হয়েছে। প্রায় ৬ হাজার আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। যে রাম মন্দিরের উদ্বোধন ঘিরে এত হইচই, তার আমন্ত্রণ পত্র কেমন হবে, তা নিয়েও কম আলোচনা হচ্ছে না। অতিথি তালিকায় রয়েছেন কারা?

চলতি মাসেই উদ্বোধন হবে রাম মন্দিরের, কেমন হল আমন্ত্রণ পত্র, অতিথি তালিকায় কারা?

আরও পড়ুন: এক বছরে বিজেপির ভাঁড়ারে কয়েক’শো কোটি অনুদান! সর্বসাকুল্যে কত পেল কংগ্রেস?

শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, বিভিন্ন ধর্মগুরু থেকে সাধুসন্ত ও দেশের বিভিন্ন বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, আমন্ত্রণ পত্রের প্রথম পাতায় লেখা, রাম লালাকে তাঁর আসল স্থান নতুন মন্দিরে ফিরিয়ে আনা হবে। কীভাবে মন্দিরের উদ্বোধন ও রামলালার মূর্তি স্থাপন করা হবে, তাও উল্লেখ করা হয়েছে।

চলতি মাসেই উদ্বোধন হবে রাম মন্দিরের, কেমন হল আমন্ত্রণ পত্র, অতিথি তালিকায় কারা?
চলতি মাসেই উদ্বোধন হবে রাম মন্দিরের, কেমন হল আমন্ত্রণ পত্র, অতিথি তালিকায় কারা?

জানা গিয়েছে, আগামী ১৫ জানুয়ারি রামলালার মূর্তি মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হবে। পরের দিন অর্থাৎ ১৬ জানুয়ারি থেকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। ওইদিনেই সরযূ নদীর পাড়ে বিষ্ণু পুজো ও গৌ দান করা হবে। ১৭ জানুয়ারি রামলালার আসন মূর্তি নিয়ে শহর পরিক্রমায় বের হবে। প্রাণ প্রতিষ্ঠার পুজো শুরু হবে ১৮ জানুয়ারি থেকে। বাস্তু পুজো, বরুণ পুজো, হনুমান পুজো, মণ্ডপের পুজো হবে। যজ্ঞ শুরু হবে ১৯ জানুয়ারি থেকে। ২০ জানুয়ারি বিভিন্ন নদী থেকে সংগ্রহ করে আনা ৮১ কলস জল দিয়ে মন্দির শোধন করা হবে। ২১ জানুয়ারি রাম লালার মূর্তিকেও ১২৫ কলস জল দিয়ে পরিশোধন করা হবে।

চলতি মাসেই উদ্বোধন হবে রাম মন্দিরের, অতিথি তালিকায় কারা?

চলতি মাসেই উদ্বোধন হবে রাম মন্দিরের, কেমন হল আমন্ত্রণ পত্র, অতিথি তালিকায় কারা?

রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান উপলক্ষে ৬ হাজার আমন্ত্রণ পত্র বিলি করা হয়েছে। অতিথি তালিকায় রয়েছেন সব জগতের হাইপ্রোফাইল তারকামণ্ডলী। ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুনীল গাভাস্কার, কপিলদেব, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, প্রাক্তন ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া, ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। বিনোদন জগত থেকে আমন্ত্রণ পেয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, রামায়ণ ধারাবাহিক খ্যাত রাম-সীতা জুটি অরুণ গোভিল, দীপিকা চিখিলা, অনুপম খের, মাধুরী দীক্ষিত, রজনীকান্ত, রণবীর কাপুর, আলিয়া ভট্ট, সানি দেওল, আয়ুষ্মান খুরানা, রোহিত শেট্টি, সুপারস্টার রজনীকান্ত, প্রভাস, ধনুশ সহ আরও অনেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন