এক বছরে বিজেপির ভাঁড়ারে কয়েক’শো কোটি অনুদান! সর্বসাকুল্যে কত পেল কংগ্রেস?

২০২২-২৩ অর্থবর্ষে কোন দল কী পরিমাণ অর্থ অনুদান পেয়েছে সেই তথ্য প্রকাশ করল সোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কর্পোরেট অনুদানের প্রায় ৭০ শতাংশ পেয়েছে বিজেপি (BJP)। ২০২২-২৩ অর্থবর্ষে কোন দল কী পরিমাণ অর্থ অনুদান পেয়েছে সেই তথ্য প্রকাশ করল সোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই রিপোর্ট অনুযায়ী এক বছরে বিজেপি ২৫৯ কোটি ৮ লক্ষ টাকা অনুদান হিসাবে পেয়েছে বলে জানা যাচ্ছে। ফলে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর (Narendra Modi) দলের হাতে যে অর্থের অভাব নেই তা কার্যত স্পষ্ট।

আরও পড়ুন: ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বনাম নওশাদের মুখোমুখি লড়াই, প্রার্থী দেবেনা বাম-বিজেপি

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)-এর রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে, মোট ৩৯টি ব্যবসায়ী এবং কর্পোরেট সংস্থার থেকে মোট ৩৬৩ কোটি টাকা অনুদান পেয়েছে সব কটি রাজনৈতিক দল। যার মধ্যে বিজেপি পেয়েছে ২৫৯ কোটি ৮ লক্ষ টাকা অর্থাৎ মোট অনুদানের ৭০.৬৯ শতাংশ। অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু গেরুয়া শিবিরের ধারে কাছেও নেই!

এক বছরে বিজেপির ভাঁড়ারে কয়েক'শো কোটি অনুদান! সর্বসাকুল্যে কত পেল কংগ্রেস?
এক বছরে বিজেপির ভাঁড়ারে কয়েক’শো কোটি অনুদান! সর্বসাকুল্যে কত পেল কংগ্রেস?

উল্লেখ্য, অনুদানে প্রাপ্ত অর্থের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস। এটি হল তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল। বিআরএস প্রায় ৯০ কোটি টাকা কর্পোরেট অনুদান পেয়েছে, যা মোট অনুদানের ২৪.৫৬ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে ওয়াইএসআর কংগ্রেস। এটি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির দল। চতুর্থ স্থানে রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ) আর পঞ্চম স্থানে রয়েছে কংগ্রেস।

এক বছরে বিজেপির ভাঁড়ারে কয়েক'শো কোটি অনুদান! সর্বসাকুল্যে কত পেল কংগ্রেস?

এক বছরে বিজেপির ভাঁড়ারে কয়েক’শো কোটি অনুদান! সর্বসাকুল্যে কত পেল কংগ্রেস?

রিপোর্ট বলছে, ওয়াইএসআর কংগ্রেস, আম আদমি পার্টি এবং কংগ্রেস সম্মিলিত ভাবে পেয়েছে মাত্র ১৭ কোটি ৪০ লক্ষ টাকা। যার মধ্যে সমাজ নির্বাচনী ট্রাস্ট কংগ্রেসকে ৫০ লক্ষ অনুদান দিয়েছে। অন্যদিকে, প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট বিজেপি, বিআরএস, ওয়াইএসআর কংগ্রেস এবং আপ এই চারটি রাজনৈতিক দলকে অনুদান দিয়েছে।

এক বছরে বিজেপির ভাঁড়ারে কয়েক'শো কোটি অনুদান! সর্বসাকুল্যে কত পেল কংগ্রেস?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর