নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় প্রকল্পের টাকা দেওয়া নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের সংঘাত চলছিল। তবে পঞ্চায়েত ভোটের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাংলার জন্য ৮২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ১১ লক্ষ গ্রামীণ আবাস নির্মাণ হবে সেই টাকায়। কিন্তু সেসব নাকি কিছুই হচ্ছে না। প্রকৃত প্রাপকরাই বাদ যাচ্ছেন তালিকা থেকে, এমন গুরুতর অভিযোগ উঠল পশ্চিমমেদনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামের ২ নং ব্লকের ২ নং পঞ্চায়েতে। কেউ থাকেন ঝুপড়িতে, কারও মাটির বাড়ি, কারও বাস ছিটে বেড়ার বাড়িতে অথচ তারাই পাননি আবাস যোজনায় যোগ্য তালিকায় স্থান।
আরও পড়ুনঃ


বারবার নবান্নের নির্দেশ থাকা সত্বেও প্রকল্পের টাকা নিয়ে হচ্ছে বিস্তর নয়ছয়। হচ্ছে না সঠিক সমীক্ষাও। আর তাতেই ক্ষুব্ধ যোগ্য প্রাপকরা। সার্ভেতে গিয়ে খালি ফোন নম্বর নিয়ে ফিরে এসেছেন আশা – অঙ্গনওয়াড়ি কর্মীরা বাকি কিছুই খোঁজ নেননি তাঁরা। অভিযোগ গ্রামবাসীদের। যোগ্য তালিকায় প্রকৃত প্রাপকরা স্থান পাননি, পেয়েছেন কোঠা বাড়ির মালিকরা। ফলত গ্রামবাসীরা অনেকেই বিক্ষুব্ধ।

সার্ভে আদপে বাড়িতে বসে তৈরি করা তালিকা। কর্মীরা নাকি বাড়িতেই যাননি কারও। এমনই অভিযোগ তুলেছেন তালিকা থেকে নাম বাদ যাওয়া যোগ্য ব্যক্তিরা।তালিকা থেকে নাম বাদ যাওয়া অনেকের বাড়ি পাওয়া যোগ্য ছিল মেনেছেন গ্রাম পঞ্চায়েত প্রধানও। রিজেক্ট লিস্টে নাম দেখে তিনিও কার্যত অস্বস্তিতে পড়ে গিয়েছেন।
পঞ্চায়েত অফিসে বাদ যাওয়ার কারণ হিসেবে যেসব তথ্য দিয়েছেন সার্ভে কর্মীরা তা হল যোগ্যদের নাকি রয়েছে দশচাকা ট্রাক, মোটর সাইকেল-সহ আরও নামী-দামী জিনিস। কিন্তু আদপে এসমস্ত কিছুই নেই রিজেক্ট লিস্টে নাম থাকা দরিদ্র ব্যক্তিদের । ভাঙাচোরা মাটির বাড়িতে কনরকমে দিন গুজ্রান করেন তাঁরা। দাবিদাররা জানাচ্ছেন, তাঁদের কেউ মাছ বিক্রি করেন, আবার কেউ দিনমজুর আবার কেউ নির্মাণ শ্রমিক, প্রত্যেকেই কষ্টে সংসার চালান।
রিজেক্ট লিস্টে ছিটে বেড়ার বাসিন্দারা, প্রাপকদের তালিকায় কোঠা বাড়ির মালিকরা, বিস্তর গোলযোগ আবাস যোজনায়

ফলত ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসমাইল খাঁন জানান, তাঁর গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ৩,৬০০ টি আবাস যোজনা তালিকার নাম ছিল। সার্ভের পর ফাইনাল লিস্ট টাঙানো হয়েছে। তাতে প্রায় ৮০০ জনের নাম রিজেক্ট লিস্টে রয়েছে। রিজেক্ট লিস্টে নাম রয়েছে এমন অনেক ব্যক্তির নাম রয়েছে যাদের বাড়ি পাওয়ার যোগ্য, কিন্তু তাঁদের নাম থাকায় মূল লিস্টে, আবার চিঠি করার জন্য বলেন। কিন্তু প্রশ্ন হচ্ছ্রে এভাবে কি আবাস যোজনায় স্বচ্ছতা রক্ষা করা সম্ভব?


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



