নজরবন্দি ব্যুরোঃ ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। শাহিন শাহ আফ্রিদিকে বাউন্ডারির বাইরে ফেলে দিলেন ওয়েড। কার্যত ম্যাথু ওয়েড ঝড়ে উড়ে গেল পাকিস্তান। পর পর তিনটি ছয়ে ভেঙে চুরমার হয়ে গেল পাকিস্তানের যাবতীয় স্বপ্ন। থেমে গেল বাবর আজমদের স্বপ্নের দৌড়। আগামী ১৪ই নভেম্বর টি ২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।
আরও পড়ুনঃ রাজ্যে আজ আক্রান্ত ৮৫৪, যেন স্থিতিশীল পর্যায়ে রয়েছে করোনা ভাইরাস!


আজ টি২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। ব্যাটিং এর অর্ধেক সময় ক্রিজ আকড়ে পড়ে থেকে পাকিস্তান কে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দুজনে। ৩৪ বলে ৩৯ রান করে বাবর ফিরলেও পাকিস্তানকে ভাল যায়গায় পৌঁছে দেন রিজওয়ান। ৫২ বলে ৬৭ রান করেন তিনি।
রিজওয়ান কে যোগ্য সঙ্গত দেন ফখর। ৩২ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন তিনি। তবে ব্যার্থ হন আসিফ আলি (০) এবং শোয়েব মালিক (১) । মাঝে রান তোলার গতি কমলেও শেষ ওভারে দু’টি ছয় মেরে পাকিস্তানের স্কোর ১৭৬ রানে পৌঁছে দেন ফখর। কিন্তু ব্যাট করতে নেমে ১ ওভার বাকি থাকতেই জয়ের জন্যে প্রয়োজনীয় ১৭৭ রান তুলে নেয় অস্ট্রেলিয়া।
ম্যাথু ওয়েড ঝড়ে উড়ে গেল পাকিস্তান, স্বপ্নের দৌড় শেষ বাবরদের।

ব্যাট হাতে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ৩০ বলে করেন ৪৯ রান। মার্কাস ৩১ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। কিন্তু আসল ম্যাজিক দেখা যায় ম্যাথু ওয়েডের ব্যাটে। তাঁর পরপর তিনটি ছয় ভাগ্য নির্ধারন করে দেয় দ্বিতীয় সেমিফাইনালের, স্বপ্নের দৌড় শেষ হয় বাবরদের। ম্যাথু ওয়েড মাত্র ১৭ বলে ৪১ রান করে অস্ট্রেলিয়াকে পৌঁছে দেন টি ২০ বিশ্বকাপের ফাইনালে।


#PAKVSAUS | Australia beat Pakistan by 5 wickets to enter the final of #T20WorldCup.
Australia will face New Zealand in the final on November 14, Sunday. pic.twitter.com/bFeZZiDUyT
— Arka Sana (@SanaArka) November 11, 2021







