বাড়ছে সংক্রমণের গ্রাফ, কঠোরতম বিধিনিষেধ পালনে বাংলাদেশের রাস্তায় সেনাবাহিনী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাড়ছে সংক্রমণের গ্রাফ, দিন কয়েক আগেই লকডাউনে কড়াকড়ি করেছিল হাসিনা সরকার। ভিড় এড়াতে রাস্তায় নামলেই নেওয়া হত জরিমানা। তবে তাতেও কমেনি দৈনিক সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার আরও কঠোর হচ্ছে ওপার বাংলা। রাস্তায় নামানো হয়েছে সেনাবাহিনী।

আরও পড়ুনঃ নাগরিকত্ব ইস্যুতে নয়া তথ্য তৃণমূলের হাতে, বাংলাদেশের পুরানো ছবিতেই ফাঁপরে নিশীথ

বাংলাদেশ প্রশাসন সূত্রের খবর করোনা রুখতে দেশে আজ থেকে ফের জারি হয়েছে লকডাউন। চালু হয়েছে একাধিক কঠোর বিধিনিষেধ। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জারি থাকবে কঠোরতম লকডাউন। বন্ধ থাকবে সমস্ত গণপরিবহন। সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে সকল সরকারি বেসরকারি অফিস-কাছারি বন্ধের।

ছাড় মিলেছিল ঈদে, তড়তড়িয়ে বাংলাদেশে বাড়ছে সংক্রমণের গ্রাফ

বাড়ছে সংক্রমণের গ্রাফ, কঠোরতম বিধিনিষেধ পালনে বাংলাদেশের রাস্তায় সেনাবাহিনী
বাড়ছে সংক্রমণের গ্রাফ, কঠোরতম বিধিনিষেধ পালনে বাংলাদেশের রাস্তায় সেনাবাহিনী

ঈদ উপলক্ষ্যে সপ্তাহ খানেকের ছাড় মিলেছিল ওপার বাংলায়। ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল ছিল লকডাউনের বিধি-নিষেধ। ছাড় পেয়ে ঈদ আবহে বেড়েছিল ভিড়-জমায়েত। আর তাতেই ঘটেছে বিপত্তি। গত কয়েকদিনে দেশে ব্যাপক হারে বেড়েছে সংক্রমণ।

বাড়ছে সংক্রমণের গ্রাফ, কঠোরতম বিধিনিষেধ পালনে বাংলাদেশের রাস্তায় সেনাবাহিনী
বাড়ছে সংক্রমণের গ্রাফ, কঠোরতম বিধিনিষেধ পালনে বাংলাদেশের রাস্তায় সেনাবাহিনী

মৃত্যু হার বেড়েছিল হুহু করে। ঈদের আনন্দে অবাধ যাতায়াত, জমায়তের ফলে বাড়ছে সংক্রমণের গ্রাফ, দৈনিক মৃত্যু দাঁড়িয়েছে ২০০ এর ঘরে। এই শিথিল অবস্থা চললে দিন কয়েকের মধ্যেই এই হার বেড়ে ভয়াবহ আকার ধারণ করবে এই আশঙ্কা প্রকাশ করেছিল সবমহল। তার পরেই আজ থেকে হাসিনা সরকার লাগু করেছে কঠোর লকডাউন। রাস্তায় নামানো হয়েছে সেনাবাহিনী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত