তৃণমূলে ফিরেও লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অর্জুন সিং। শুরু হয়েছে তাঁর বদলের জল্পনা। এমনকি ইতিমধ্যেই তার ঘর থেকে মমতা ও অভিষেকের ছবি সরিয়ে দিয়েছেন। দাবি করেছেন, তাঁর নাকি দলে গুরুত্ব ও প্রয়োজনীয়তা কমেছে। এমনকি দলবদলের প্রশ্নে তাঁর সাড়া ইঙ্গিতপূর্ণ। তবে কী ব্যারাকপুর কেন্দ্রে ফের বিজেপির টিকিটেই লড়বেন অর্জুন সিং (Arjun Singh)। এনিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন: CAA নিয়ে জেলায় জেলায় উচ্ছ্বাস, বিজেপি কর্মীদের সঙ্গে উৎসবের মেজাজে সুকান্ত
গত রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অর্জুন সিংকে ঘিরে বিগত কিছু সময় ধরে বিতর্ক চলছিল, তাই তাঁকে দল এবার টিকিট দেবে কি না সেনিয়ে জল্পনা ছিল। শেষপর্যন্ত প্রার্থী হতে পারলেন না তিনি। ব্যারাকপুরে লড়বেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। দলের এই সিদ্ধান্তে আঘাত পেয়েছেন বিদায়ী সাংসদ।মঙ্গলবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন অর্জুন সিং। খানিক অভিমানের সুরে তিনি বলেন, ‘তৃণমূলে আমাকে কেউ চায় না। দলে ডেকে নিয়ে গিয়ে এভাবে বেইজ্জত করার কী দরকার ছিল? আমার দেড় বছর নষ্ট হয়েছে।’ এমনকি ২০২১ সালে বিজেপি ছেড়ে তৃণমূলে আসার সিদ্ধান্ত যে ভুল ছিল, সেই দাবিও করেছেন তিনি। ইতিমধ্যেই ফিরহাদ হাকিম ও পার্থ ভৌমিকের সঙ্গে কথা হয়েছে তাঁর, তবে তাতেও অভিমানের বরফ গলেনি বলেই ধারণা। অর্জুনের ঘর থেকে সরেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানো হয়েছে।

বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumdar) বলেন, ‘অর্জুন সিং আমাদের টিকিটে লড়েছিলেন, জিতেছিলেন। তারপর তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছেন। এখন তাঁর বোধোদয় হয়েছে তাঁর যাওয়াটা ভুল ছিল, আমরাও বলেছিলাম যাচ্ছেন ভুল করছেন। বিজেপি মানুষের ভালো বোঝে, মানুষের সাথে থাকে। বিজেপি মানুষকে সঠিক পথ দেখায়।’ অর্জুন সিং কি এবারে ফের পদ্ম প্রতীকে লড়বেন? সেই জল্পনাও পুরোপুরি উড়িয়ে দেননি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘পার্টির পার্লামেন্টারি বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’ অর্জুন সিংয়ের সঙ্গে বিজেপির যে যোগাযোগ এখনও আছে একথাও স্পষ্ট করেছেন বিজেপি সাংসদ।
ব্যারাকপুরে পার্থর বিরুদ্ধে অর্জুন? বিজেপি সঠিক পথ দেখায়, বললেন সুকান্ত

২০১৯ সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election 2019) তৃণমূল থেকে টিকিট না পেয়ে অসন্তোষ প্রকাশ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। পদ্ম শিবির তাঁকে ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী করে। ভোটে জয়লাভ করেন তিনি। ২০২২ সালে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে ফের তৃণমূলে ফিরে আসেন অর্জুন সিং। দল ত্যাগ করলেও ছাড়েননি সাংসদ পদ, খাতায় কলমে এখনও বিজেপির সাংসদ তিনি।








