Arijit Sing: সলমনের বাড়িতে অরিজিৎ, ৯ বছর পর গলল বরফ? জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দীর্ঘ নয় বছর একে-অপরের মুখও দেখেননি সলমন খান ও অরিজিৎ সিং। এক পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জেরে দূরত্ব বেড়েছিল তাঁদের। তবে বুধবার রাতে সকলকে চমকে দিয়ে সলমন খানের বাড়ি থেকে অরিজিৎ সিং-কে বেরতে দেখা গেল।

আরও পড়ুন:ইডির নিশানায় শ্রদ্ধা কাপুর, বেটিং অ্যাপের তদন্তে সমন পাঠানো হল অভিনেত্রীকে 

এই ভিডিয়ো লিক হতেই ভক্তদের মনে খুশির হাওয়া। তবে কি কোনও নতুন কাজকে কেন্দ্র করে জুটি বাঁধতে চলেছেন দুই স্টার? ইতিমধ্যেই বুধবার রাতে অরিজিৎ সিং-এর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢোকার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

10 3

ভিডিয়োটি একটি ফ্যানক্লাবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট হয়েছে, ক্যাপশানে লেখা হয়েছে অরিজিৎ সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে, কী ঘটতে চলেছে? অপর দিকে অরিজিৎ সিংয়ের তাঁর বাড়িতে আসার বিডিও সলমন খান নিজেও তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন।

সলমনের বাড়িতে অরিজিৎ, ৯ বছর পর গলল বরফ? জল্পনা তুঙ্গে

11

তারপরেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। অনেকে শেয়ার করতে শুরু করেছেন সেই ভিডিও। আবার টাইগার-৩তে অরিজিৎ সিংয়ের গান শুনতে পাওয়া যােব বলে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত